Friday, July 31

এবার বিজ্ঞাপনে চিত্রনায়ক কায়েস আরজু

বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
এবারই প্রথম বারের মত বিজ্ঞানে কাজ করলেন কায়েস আরজু।
হাসিবুল ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় পা রাখেন কায়েস আরজু। সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। গত ১৪ বছরে আরজু অভিনীত ৯টি সিনেমা মুক্তি পেয়েছে। অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শক হৃদয় জয় করে নিয়েছেন এই অভিনেতা।

দীর্ঘ এই ক্যারিয়ারে এবার এই চিত্রনায়ককে দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি মার্কস গোল্ড মিল্কের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন আশফাক উজ্জামান বিপুল। যেখানে নতুন গেটআপে হাজির হয়েছেন আরজু।

বিজ্ঞাপনে অভিনয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম, শুধুমাত্র সিনেমা নিয়েই থাকতে। তাই কখনো নাটক, টেলিছবি বা বিজ্ঞাপনে কাজ করা হয়নি। তবে গত দুই বছর ধরে নিজেকে কিছুটা ভেঙেছি। তারই অংশ হিসেবে এই বিজ্ঞাপনচিত্রটি করেছি। বিজ্ঞাপনটি ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। দারুণ সাড়া পাচ্ছি।’

এদিকে, কায়েস আরজু অভিনীত চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো- ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, জাফর আল মামুনের ‘এক পসলা বৃষ্টি’, শাখাওয়াত হোসাইনের ‘হিমুর বসন্ত’ ও গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’।

Leave a Reply