Monday, September 14

আইপিএলে ৮ ম্যাচ খেলে কত পাচ্ছেন মোস্তাফিজ

আইপিএলের চলতি ১৫তম আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করেন মোস্তাফিজুর রহমান। তাকে বেস প্রাইজ ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটাল।

আইপিএল শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলায় ব্যস্ত থাকায় সময়মতো আইপিএল খেলতে ভারত যেতে পারেননি। তাকে ছাড়াই প্রথম ম্যাচ খেলে দিল্লি। দ্বিতীয় ম্যাচ থেকে টানা ৮ ম্যাচ খেলেন মোস্তাফিজ।

আইপিএল খেলতে ভারত সফরে গিয়ে দুই-তিনটি ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন মোস্তাফিজ। কিন্তু ৮ ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় দিল্লির একাদশে সুযোগ হয়নি তার। তাকে ছাড়াই শেষ ৫ ম্যাচ খেলে দিল্লি। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের কারণে প্লে অফের আগেই বিদায় নেয় দিল্লি।

মোস্তাফিজ দিল্লির হয়ে ১৪ ম্যাচের মধ্যে ৮টিতে অংশ নিয়ে ৩২ ওভার বোলিং করে ৭.৬ ইকোনোমি রেটে ২৪৪ রান খরচ করে শিকার করেন ৮ উইকেট।

মোস্তাফিজ যেহেতু দিল্লির হয়ে সব ম্যাচ খেলায় প্রস্তুত ছিলেন কাজেই বেস প্রাইজ ২ কোটি রুপিই পাচ্ছেন দ্য ফিজ।

Leave a Reply