Thursday, August 20

‘দহন’-এ সুষমা

নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন সুষমা সরকার। এবার রায়হান রাফি পরিচালিত নতুন ছবি ‘দহন’-এ দেখা যাবে তাকে। এরই মধ্যে ছবির টিমের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সুুষমা সরকার বলেন, ‘এর আগেও আমি জাজ প্রযোজিত চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে রায়হান রাফির নির্দেশনায় এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। তরুণ এই নির্মাতা বেশ গুছিয়ে এবং অনেক যত্ন নিয়ে কাজ করেন। আমি তার নির্দেশনায় কাজ করে সন্তুষ্ট। আশা করছি পোড়ামন-টু’র মতো দহন’ চলচ্চিত্রটিও দর্শকের মন জয় করে নিবে।’

এদিকে গেলো ঈদে সুষমা সরকার অভিনীত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বা পাশে’ টেলিফিল্মটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এই টেলিফিল্মে মেহজাবিন চৌধুরীর ভাবীর চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, যার চরিত্রটি টেলিফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে মেহজাবিনকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়াও শিহাব শাহীনের ‘শেষ পর্যন্ত’, আবু হায়াত মাহমুদের ‘ছোট ছেলে’তে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

Leave a Reply