Saturday, August 1

Author: Saimur Rahman

‘শেখ হাসিনা আওয়ামী নেত্রী হওয়ারও যোগ্যতা রাখেন না’

‘শেখ হাসিনা আওয়ামী নেত্রী হওয়ারও যোগ্যতা রাখেন না’

রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হওয়ার ন্যূনতম যোগত্য রাখেন না বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। রোববার সন্ধ্যায় বরগুনার প্রেস ক্লাব চত্ত্বরে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ পরবর্তী সমাবেশে তিনি এ দাবি করেন। আমান বলেন, তিনি বলেছেন, ‘মানুষ অধিকার বঞ্চিত ছিল বলেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা একত্রিত হয়েছিল। এতে খুনি হাসিনার বিদায় হয়েছে। আওয়ামী লীগ ও সরকারে শেখ পরিবারের আত্মীয়-স্বজনের আধিপত্য ছিল। ক্ষমতাচ্যুতির আগে তারা দেশত্যাগ করে। যদি শেখ হাসিনা সত্যিকারের আওয়ামী লীগ নেত্রী হতেন, তাহলে অন্তত তার একজন আত্মীয় দেশে থাকত। শেখ হাসিনার আওয়ামী নেত্রী হওয়ারও ন্যূনতম যোগ্যতা রাখেন না। ’ তিনি বলেন, ‘৭১ ও ২৪ এর পরাজিতরা গোপনে গোপনে প্রেম করে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো পরাজিত শক্তি বাংলাদেশের পক্ষে নেই। কেউ দিল্লির সঙ্গে আবার কেউ ...
লক্ষ্য বেঁধে নিয়েছে বাংলাদেশ, সতর্ক নিউজিল্যান্ড

লক্ষ্য বেঁধে নিয়েছে বাংলাদেশ, সতর্ক নিউজিল্যান্ড

খেলা
টাইগারদের স্তুতি গেয়ে মিচেল স্যান্টনার সতর্ক হয়েছেন। বড় মঞ্চে বাংলাদেশ কি করতে পারে, তা ভেবে সমীহও করছেন। তবে কিউই অধিনায়ক আশাবাদী ‘হারবেন না’। বাংলাদেশের শঙ্কা সেখানেই—টপ অর্ডারে রান নেই, মিডল ধুঁকছে, লোয়ার অর্ডারও ঠিক সময়ে জ্বলে উঠতে পারছে না। মোদ্দাকথা কিউইদের বিপক্ষে লড়ার আগে নাজমুল হোসেন শান্তরা নিজেদের নিয়েই বেশি চিন্তিত। পিন্ডিতে আজ বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। সমীকরণ এমন—হারলে বাদ, টিকলে টিকে থাকবে আশা। ট্রফির মিশন নিয়ে নামা বাংলাদেশ প্রথম ম্যাচে বড় ধাক্কা খেয়েছে। সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না। টাইগার কোচ ফিল সিমন্স তাই বাড়তি সতর্ক—রান করতে হবে এবং প্রতিপক্ষকে যা রান আসবে তার মাঝে আটকাতে হবে। অর্থাৎ লক্ষ্য বেঁধে নিয়েছে বাংলাদেশ। আজ বিকাল তিনটায় শুরু টিকে থাকার লড়াই। কঠিন সমীকরণের ম্যাচটিতে অবশ্য ফুরফুরে কিউইরা। টাইগারদের পেস ও মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও ব্ল্যাক ...
পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ দাবি করে রোববার দিবাগত মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরেই রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি.. তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না।’ রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ডাকা এই জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যারা তার পদত্যাগ চাইছেন, তারা মূলত চাইছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, এই ব্যবস্থা আমি করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগ...
এবার নতুন পরিচয়ে ঢালিউডে বুবলীর আবির্ভাব

এবার নতুন পরিচয়ে ঢালিউডে বুবলীর আবির্ভাব

খেলা
ঢাকাই সিনেমার এ মুহূর্তের সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ক্যারিয়ারে দুই ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করছেন তিনি। এ নায়িকার অভিনয় ক্যারিয়ার প্রায় এক দশকের। শাকিব খানের হাত ধরে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হিসাবে আবির্ভাব। একসঙ্গে অভিনয়, এরপর প্রেম এবং বিশেষ, শেষে বিচ্ছেদের স্বাদও নিয়েছেন শাকিবের সঙ্গে। সেই সংসারে রয়েছে এক পুত্রসন্তান। এদিকে অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার প্রযোজক হিসাবে কাজ শুরু করছেন বুবলী। প্রতিষ্ঠা করেছেন ‘বিগ প্রোডাকশনস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। যার মূল নাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’। গত শনিবার এ প্রতিষ্ঠানের অফিসিয়াল ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। বুবলী নিশ্চিত করেছেন, আগামী ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত নাটক প্রচারে আসবে। চলছে তার কার্যক্রম। শিগ্গির নাটকের গল্প, পরিচালক ও অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিংয়ে যাবেন। শুধু নাটকের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আগামী বছর ত...
বাংলাদেশের পক্ষে ইতিহাস, নিউজিল্যান্ডের পক্ষে ফর্ম

বাংলাদেশের পক্ষে ইতিহাস, নিউজিল্যান্ডের পক্ষে ফর্ম

খেলা
ফর্মে থাকা দল বর্তমানে বাঁচে। আর সময় প্রতিকূলে থাকলে প্রেরণার পাঠশালা হয় ইতিহাস। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের টিকে থাকার দ্বিতীয় ম্যাচে আজ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে মুমূর্ষু বাংলাদেশের জন্য শুধু ইতিহাসই হতে পারে অক্সিজেন। বর্তমানের নিক্তিতে দুদলের অবস্থান দুই মেরুতে। দুবাইয়ে ভারতের কাছে ছয় উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের শেষ পাঁচ ম্যাচেই হেরেছে। হারের এই ধারায় ছেদ টানতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বাংলাদেশের বিদায়ঘণ্টা বেজে যেতে পারে আজই। অন্যদিকে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আসর শুরু করা নিউজিল্যান্ডের সামনে সেমির হাতছানি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ জেতা কিউইরা রয়েছে ফর্মের তুঙ্গে। বর্তমান বিবর্ণ হলেও ইতিহাস আশাহত করবে না বাংলাদেশকে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে নিউজ...
শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে হাসনাত আব্দুল্লাহ

শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে হাসনাত আব্দুল্লাহ

জাতীয়
শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বারিধারা ডিওএইচএসের বাসায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায়। জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই অর্থাৎ রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে, ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। কয়েকজন সাংবাদিক লাইভে আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে চলে যান হাসনাত। তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও তিনি বাসার ভেতরে প্রবেশ করেননি। এর আগে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাত ৩টা ৫মিনিটের দিকে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ...
শেখ পরিবারের কেউ দেশের মানুষের কথা ভাবেননি: বরকতউল্লা বুলু

শেখ পরিবারের কেউ দেশের মানুষের কথা ভাবেননি: বরকতউল্লা বুলু

রাজনীতি
শেখ পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। তারা কখনো দেশের মানুষের কথা ভাবেননি। শেখ হাসিনা ও তার পরিবার ২৭ লাখ কোটি টাকা পাচার করে দেশকে ধ্বংস করে পালিয়েছেন। রোববার বিকালে বাগেরহাট খানজাহান আলী (র.) মাজার সংলগ্ন দরগাহ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস একজন নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ ও বিশ্বনেতারা আপনাকে সম্মান করেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনাকে ভালোবাসেন। খুনি হাসিনা সরকার আপনাকে সম্মান ও মর্যাদা কোনোটাই দেয়নি। আপনার প্রতি আমরা আস্থাশীল তাই জনগণের চাওয়া দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। আপনি দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনে ব্যবস্থা করবেন। দেশের মানুষের আশা পূরণ হবে। তিনি দলী...
ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

জাতীয়
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের দূত এই তথ্য জানান। বৈঠককালে তারা রোহিঙ্গা সংকট, এর সমাধানের নতুন উপায় অনুসন্ধান এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ড. ইউনূস উল্লেখ করেন, জাতিসংঘ চলতি বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করবে। তিনি এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালন করা...
এবার এস আলমকে দুদকে তলব

এবার এস আলমকে দুদকে তলব

Uncategorized
বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম ও এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলমকেও তলব করা হয়েছে। তাদের আগামী ৫ মার্চ দুদকে হাজির হতে বলা হয়েছে। এরই মধ্যে ইসলামী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এস আলমের ছেলে ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস এবং অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। দুদকের উপপরিচালক আবু সাঈদ স্বাক্ষরিত চিঠিতে সাইফুল আলম ও মোরশেদুল আলমকে...
সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আমিনুল হক

সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আমিনুল হক

রাজনীতি
সংস্কারের নামে একটি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। যার মাধ্যমে মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে। রোববার দুপুরে রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারণে জাতি কাঙিক্ষত ভোটাধিকার এখনো ফিরে পায়নি। দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্...