গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে
গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে, যার প্রতিফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় পাপ ইসরাইলের কারণে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে আছে। সভ্যতার এ উৎকর্ষতার কালেই সবচেয়ে নির্মম গণহত্যা দেখতে হয়েছে বিশ্ববাসীকে। হাজার হাজার শিশু ও নারী-পুরুষ হত্যার ঘটনায় আমেরিকা যেভাবে সহায়তা করেছে তাতে আন্তর্জাতিক আদালতে আমেরিকার শাস্তি হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিবেকবোধের পরিচয় দিয়েছে তার সামান্যতমও দেখাতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে যে ভয়ংকর পরিকল্পনার কথা বলেছেন তা কোনো সুস্থ মানুষ চ...









