উল্টোপথে যান ও অননুমোদিত সড়কে রিকশা চলাচলের বিষয়ে ডিএমপির হুঁশিয়ারি
ঢাকা মহানগরীতে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল (২২ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায়ই রিকশা ও ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে উল্টোপথে চলাচল করে, যা যানজটের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে যাত্রীরাই রিকশা চালকদের উল্টোপথে চলতে উৎসাহিত করেন। এ ছাড়া রাজধানীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে রিকশার অনুমোদন নেই, সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়। এ ছাড়া মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়।
এতে বলা হয়, উল্টোপথে চলাচলের ফলে শুধু যানজটই বৃদ্ধি পায় না, বরং ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা সরকারি কাজে বাধা প্রদান এবং ফৌজদারি অপরাধের শামিল। এমনকি ...









