এফএম-৭৮৬’র প্রেসিডেন্সিয়াল ইলেকশান অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ সাংবাদিক
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: এফএম-৭৮৬’র প্রেসিডেন্সিয়াল ইলেকশান অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ সাংবাদিকযুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গণমাধ্যম, কমিউনিটি নিউজ নেটওয়ার্ক এফএম-৭৮৬ ডটকম। এবারের মার্কিন নির্বাচন নিয়ে বেশকিছু অনুষ্ঠানের আয়োজন ছিল এই ডিজিটাল রেডিওর। সেসব অনুষ্ঠানে অনেক প্রথিতযশা সাংবাদিক বিভিন্নভাবে সক্রিয় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৫ জন আগামী ৪ বছরের জন্য পাচ্ছেন এফএম-৭৮৬’র বিশেষ সম্মান ‘প্রেসিডেন্সিয়াল ইলেকশান অ্যাওয়ার্ড-২০২০’। তারা হলেন- নাজমুল আহসান, ইব্রাহিম চৌধুরী, শামিম আল আমিন, হাসানুজ্জামান সাকী এবং শাহ জে আহমেদ। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে। এবার জেনে নেওয়া যাক খ্যাতিমান এই ৫ সাংবাদিকের আদ্যোপান্ত।
নাজমুল আহসান
প্রবাসের খ্যাতিমান সংবাদযোদ্ধা নাজমুল আহসান। তিন দশকের বেশি সময় ধরে বিভিন্নভাবে যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। ব...









