আ.লীগ নেতা ও প্রীতি হত্যার ঘটনায় শ্যুটার আটক
রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতিকে ফিল্মিস্টাইলে গুলি করে হত্যার ঘটনায় এক শ্যুটারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার সকালে ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে টিপু হত্যার বিষয়ে রোববার দুপুর দেড়টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। টিপু হত্যা মামলার সর্বশেষ আপডেট জানাতে সাংবাদিকদের ব্রিফ করবেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
এদিকে হত্যার তদন্তে সাফল্যের খুব কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কারা লাভবান এবং কারা ক্ষতির সম্মুখীন হলো, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
এ ব্যাপারে ইতোমধ্যে ঘটনাসংশ্লিষ্ট বেশ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত। পাশাপাশি টিপুকে ফোনে হত্যার হুমকি বা সতর্ককারীর সূ...








