Tuesday, June 2

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

আন্তর্জাতিক
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৪২৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ৯৪৬ জন। এ সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৯ জনের। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৯ হাজার ৬৮৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৮৫ জন। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ১১১ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্র...
তুরস্কের সহায়তায় সবচেয়ে বড় বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

তুরস্কের সহায়তায় সবচেয়ে বড় বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আশ্চর্যজনকভাবে প্রায় ৩০০ বন্দিবিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্য ১০ জন বিদেশি নাগরিকও রয়েছেন। অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে বড় বন্দিবিনিময়ের ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ ইউক্রেনিয়ানকে মুক্ত করেছে। এর মধ্যে পাঁচজন কমান্ডারও রয়েছেন। তারা এই বছরের শুরুর দিকে দক্ষিণের বন্দর শহর মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোসহ বেশ কিছু দেশের যুদ্ধবন্দি রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দি হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। ইউক্রেন ৫৫ রাশিয়ান, মস্কোপন্থি ইউক্রেনীয় ও ভিক্টর মেদভ...
ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত

আন্তর্জাতিক
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত ছয় হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মস্কো। বুধবার প্রথমবারের মতো ইউক্রেন সংঘাতে সেনাদের প্রাণহানির ব্যাপারে এ তথ্য প্রকাশ করেছে রাশিয়া। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানে সহায়তায় রাশিয়া রিজার্ভে থাকা আরও তিন লাখ সেনাকে মোতায়েন করবে। এ সময় তিনি বলেন, সংঘাত শুরুর সময় থেকে এখন পর্যন্ত রাশিয়ার পাঁচ হাজার ৯৩৭ সেনা নিহত হয়েছেন। এদিকে বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ার করে দিয়ে বলেন, পশ্চিমা বিশ্ব যদি ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ অব্যাহত রাখে তা হলে বিপুল অস্ত্রভাণ্ডারের পুরো শক্তি ব্যবহার করে রাশিয়া প্রতিক্রিয়া দেখাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রিজার্ভ সেনাদের ফের সামরি...
পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক
পাকিস্তানের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন মানবাধিকারকর্মী ও বলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি মঙ্গলবার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধুপ্রদেশের দাদু জেলায় যান এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। খবর দ্য ডনের। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের প্রতি সংহতি জানাতে জোলি পাকিস্তান সফর করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। পাকিস্তানজুড়ে ভারি বর্ষণ ও বন্যায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ মানুষ। বন্যার পানিতে দেশটির তিন ভাগের এক ভাগ তলিয়ে যায়। পরিস্থিতি দেখতে এবং বন্যাদুর্গত মানুষের কাছ থেকে সরাসরি শুনতে পাকিস্তানে যান জোলি। তিনি বন্যাদুর্গতদের কথা শুনছেন এবং তাদের প্রয়োজন নিয়ে কথা বলেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি আলোচনা করবেন। আইআরসির জরুরি উদ্ধার কার্যক্রম ও আফগান শরণার্থীসহ বাস্তুচ্যুত ল...
খারকিভের আবাসিক ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

খারকিভের আবাসিক ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক
ইউক্রেন দক্ষিণ-পূর্বাঞ্চলের খারকিভে বহুতল ভবনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন আঞ্চলিক মেয়র ইহোর তেরেখভ। বুধবার ভোররাতে খারকিভের খোলোডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে বলে তিনি একটি টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। ইহোর তেরেখভ বলেন, বুধবার ভোররাতে খারকিভের খোলোডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে। হতাহতের তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে। মেয়র বলেন, এক জায়গায় আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করতে কাজ চলছে। খারকিভে সিএনএনের এক প্রতিবেদক জানান, স্থানীয় সময় বুধবার ভোরের দিকে উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ছয় থেকে সাতটি এবং বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। খারকিভ অঞ্চলে ইউক্রেন একটি পাল্টা আক্রমণ শুরু করার মাত্র দুই সপ্তাহ পরে এই ঘটনা ঘটল। এর আগে চলতি মাস রাশিয়া...
‘সেন্ট পিটার্সবার্গে এস-৪০০ মোতায়েন করল রাশিয়া’

‘সেন্ট পিটার্সবার্গে এস-৪০০ মোতায়েন করল রাশিয়া’

আন্তর্জাতিক
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গুরুত্বপূর্ণ বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গ থেকে সোভিয়েত যুগের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ সরিয়ে ফেলা হয়েছে। তার পরিবর্তে এ নগরীতে অত্যাধুনিক প্রযুক্তির এস-৪০০ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। খবর মস্কো টাইমসের। গুগল আর্থ থেকে নেওয়া সেন্ট পিটার্সবার্গের একটি ছবি প্রকাশ করে ফিনল্যান্ডের গণমাধ্যম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করে। এতে মার্কো একলুন্দ নামে ফিনল্যান্ডের এক সামরিক বিশেষজ্ঞের বরাত দিয়ে বলা হয়, সেন্ট পিটার্সবার্গের চারদিকে আগে কমপক্ষে ১৪টি এস-৩০০ মোতায়েন ছিল। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে এগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখন এসব স্থানে অত্যাধুনিক প্রযুক্তির এস-৪০০ বসানো হচ্ছে। ২০ বছর আগেকার এস-৩০০ দিয়ে এখন ইউক্রেনে হামলা চালাচ্ছে। সোভিয়েত যুগের এ অস্ত্র দিয়ে এ পর্যন্ত ৫ শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইউক্রেনে। ...
ধর্ষকদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজারে!

ধর্ষকদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজারে!

আন্তর্জাতিক
ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার নয়গাড়ি থানা এলাকায় শনিবার দুপুরে মন্দিরে পূজা দিতে আসা এক কিশোরীকে (১৬) তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ছয় বখাটে। তার পর মারধর করে মেয়েটিকে তারা রাস্তায় ফেলে রেখে যায়। এ ঘটনায় গুরুতর জখম ওই কিশোরীর অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। পুলিশ জানিয়েছে, ধর্ষকরা সংখ্যায় ছিল ছয়জন। তাদের মধ্যে দুজন নাবালক। অভিযুক্তদের তিনজনকে রোববারই গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিনজনেরও খোঁজ চলছে। আপাতত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আটক তিনজনের বাড়িতে বুলডোজার চালিয়েছে জেলা প্রশাসন। তারা জানিয়েছে, বাড়িগুলো বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। তবে একই সঙ্গে রেওয়া প্রশাসন জানিয়েছে, বাকি তিনজন গ্রেফতার হলে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। ছয়জনের বিরুদ্ধেই গণধর্ষণ, ডাকাতি, নাবালিকাকে যৌন নির্যাতনের ধারায় অভিযোগ করে এফআইআর করা হয়েছে বল...
জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল

জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল

আন্তর্জাতিক
জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল। স্থানীয় সময় রোববার রাতে এ সুপার তাইফুন আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড়টি কাগোশিমা শহরের কাছে এসে পৌঁছায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৩৪ কিলোমিটার (১৪৬ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যেই দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের কিছু অংশে ২৪ ঘণ্টারও কম সময়ে ৫০০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভয়ঙ্কর এ প্রলয় থেকে বাঁচাতে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশটির কাগশিমা, কুমামতো, মিয়াজাকি ও দক্ষিণ কিয়োশো থেকে ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। জাপানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এ ঘূর্ণিঝড়কে 'ধ্বংসাত্মক' হিসেবে উল্লেখ করে দক্ষিণ দিকে থাকা উপকূলীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ ...
ভূমিকম্পে খেলনার মতো কাঁপল ট্রেন

ভূমিকম্পে খেলনার মতো কাঁপল ট্রেন

আন্তর্জাতিক
শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে একটি ট্রেনের ঝাঁকুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে রোববার আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। এনডিটিভি সাংবাদিক উমাশঙ্কর সিং টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে খেলনা ট্রেনের মতো কাঁপতে দেখা যায়। এ সময় স্টেশনে অবস্থানরত অনেকেই প্ল্যাটফর্মে বসে পড়েন। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই ভূমিকম্পের পর পার্শ্ববর্তী জাপানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ইউএসজিএস জানায়, উপকূলীয় শহর তাইতুংতে স্থানীয় সময় দুপুর ২টা ৪৪ মিনিটে ভূম...
হঠাৎ মোদি ও এরদোগানের বৈঠক

হঠাৎ মোদি ও এরদোগানের বৈঠক

আন্তর্জাতিক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এটিকে অপ্রত্যাশিত বৈঠক বলে মন্তব্য করেছে বিশ্ব গণমাধ্যমগুলো। কারণ ভারতের মুসলিম অধ্যুষিত কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্তব্যের দুই বছর পর এবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক হয়। শুক্রবার উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত সাংহাই সামিটে এক সাইড লাইন বৈঠকে অংশ নেন বিশ্বের গুরুত্বপূর্ণ এ দুই নেতা। খবর রয়টার্সের। রয়টার্স জানায়, এরদোগান পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর পরিস্থিতিকে খুবই খারাপ বলে মন্তব্য করায় ২০২০ সালে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায় ভারত। ২০১৯ সালে মোদি সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা তুলে নিয়ে এটিকে কেন্দ্রীয় সরকারের অধীন হিসেবে ঘোষণা করে। এ সময় সৃষ্ট পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তুরস্কের নেতা। উল্লে...