বৃটিশ প্রধানমন্ত্রী ও মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই বৈঠক ট্রাম্পের
বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতোর সঙ্গে শিগগিরই বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার অধীনে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে দেশ দু’টি অনেকদিন ধরেই উদ্বিগ্ন। তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে। আগামী শুক্রবার তার সঙ্গে সাক্ষাত হবে তেরেসা মে’র। এ বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার। এ জন্য তেরেসা মে কয়েকদিনের জন্য ওয়াশিংটনের উদ্দেশে উড়াল দেবেন। ট্রাম্পের সঙ্গে তার এ বৈঠক একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। কারণ, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার ট্রানজিশন টিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তেরেসা মে’কে একরকম সংগ্রাম করতে হয়েছে। অন্যদিকে তেরেসা মে’র সমালোচক বহুল আলোচিত সাবেক ইউকিপ নেতা নাইজেল ফারাজের সঙ্গে ট্রাম্পের গড়ে উঠেছে দহরম মহরম। ট্রাম্প ব্রেক্সিট ভোটে বৃটেনকে ইউরোপি...









