সরকার ২০২৫ সালের মধ্যে শিশু শ্রম বন্ধে কাজ করছে : মুজিবুল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, সরকার ২০২৫ সালের মধ্যে সকল প্রকার শিশু শ্রম এবং ২০২১ সালের মধ্যে বিপজ্জনক শিশু শ্রম বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিমন্ত্রী আজ এখানে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে সব ধরনের বিপজ্জনক শিশু শ্রম এবং সকল প্রকার শিশু শ্রম বন্ধে আমরা আশবাদি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজ সকালে ডেইলি স্টার মিলনায়তনে “অভ্যন্তরীণ শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন : এগিয়ে যাওয়া” শীষর্ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী এ জন্য মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, কেবল মাত্র আইন ও নীতিই সমাজ থেকে শিশু অধিকার রক্ষা করতে পারে না। তিনি এ অবস্থার অবসানে সুশীল সমাজ, মিডিয়া, সাংস্কৃতিক কর্মী, বেসরকারি সাহয্য সংস্থা (এনজিও) এবং সম...







