ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে দেশ সংস্কার হবে: ভূমি উপদেষ্টা
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের প্রথম ও প্রধান চাহিদা বা প্রয়োজনের নাম হচ্ছে ভূমি। সেজন্য ভূমি ব্যবস্থাপনা সংস্কার হলে, সার্বিকভাবে দেশ সংস্কার হবে।
রোববার রাজধানীর ডেমরায় করিম জুট মিলের সভাকক্ষে ১৩৯ তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, মানুষের মৌলিক চাহিদা সবগুলোই ভূমির উপর নির্ভরশীল। ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে প্রধান নির্ভরয্যেগ্য ও মূল্যবান সম্পদ হিসেবে ‘ভূমি’ স্বীকৃত হয়ে আসছে। এর অন্যতম কারণ হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমির কাছ থেকেই পাওয়া যায়।
তিনি আরও বলেন, তাই মানুষের মৌলিক চাহিদাগুলোর যথাযথ প্রাপ্তি নিশ্চিত করতে এই প্রশিক্ষণের আয়োজন।
প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণে প্রশাসন ক্যাডার,পুলিশ ক্যাডার, জুড...









