Friday, August 7

জাতীয়

বিএনপির জনসভা শুরু:  খালেদা জিয়া ‘প্রধান অতিথি’

বিএনপির জনসভা শুরু: খালেদা জিয়া ‘প্রধান অতিথি’

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ভোটের আগে সংসদ ভেঙে দেয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচনে সেনা মোতায়েন ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার কার্যক্রম শুরু হয়েছে। আজ (রোববার) বেলা ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা উদ্যানে আসা শুরু করেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভামঞ্চে দেশাত্মবোধক ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। বেলা ২টার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল যেন জনসমুদ্রে রূপ নেয়। জনসভা শুরুর পর স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। জনসভা পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। সোহরাওয়ার্দী উদ্যানে বা...
নির্বাচন বর্জনের হুমকিতে অন্যায় দাবি মানার কোনও সুযোগ নেই: হানিফ

নির্বাচন বর্জনের হুমকিতে অন্যায় দাবি মানার কোনও সুযোগ নেই: হানিফ

জাতীয়, রাজনীতি
আমরা কোনও প্রহসনের নির্বাচন করতে চাই না এবং দেখতেও চাই না এমন মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আইন ভঙ্গ করতে হবে, সংবিধান লঙ্ঘন করতে হবে, এরকম কোনও দাবি গ্রহণযোগ্য নয়। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বর্জনের হুমকি দিয়ে অন্যায় অসাংবিধানিক দাবি মানার কোনও সুযোগ নেই। আজ রোববার সকালে কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মাহাবুব উল আলম হানিফ বলেন, আমরা বলেছি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচন হোক। নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কেউ যদি নির্বাচন থেকে দূরে থাকে, সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়েই হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। বিএনপিকে মাথায় রাখতে হবে ...
বিএনপিকে জনসভা করতে ডিএমপির ২২ শর্ত

বিএনপিকে জনসভা করতে ডিএমপির ২২ শর্ত

জাতীয়, বাংলাদেশ
জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কথা চালাচালির পর আগামীকাল রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপিকে ২২টি শর্ত দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার এই শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেন। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ। আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন- ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের ২২ শর্তে বেলা ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিয়েছেন।’ ডিএমপি যে ২২টি শর্ত দিয়েছে তা হলো- ১. এই অনুমতিপত্র (ডিএমপির অনুমতি) স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ২. আইনশৃঙ্খলা পরি...
সরিষাবাড়ীতে জুয়ার মঞ্চ ও প্যান্ডেল পুড়িয়ে ধ্বংস

সরিষাবাড়ীতে জুয়ার মঞ্চ ও প্যান্ডেল পুড়িয়ে ধ্বংস

জাতীয়, বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের বালিয়া মেন্দা গ্রমে অভিযান চালিয়ে জুয়ার মঞ্চ ও প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে জুয়া, অশ্লীল নৃত্য ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান ও পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয় এ অভিযানে অংশ নেন। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাশের সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সীমানা ঘেষা যমুনা নদীর দুর্গম চরাঞ্চল সরিষাবাড়ীর বালিয়া মেন্দা গ্রামে আবুল কালামের নেতৃত্বে একটি চক্র বেশ কিছুদিন ধরে জুয়া ও অশ্লীল নৃত্যসহ বিভ...
শেখ হাসিনা ফের ক্ষমতায় আসবে, দৃঢ় আশা বিশ্বনেতাদের

শেখ হাসিনা ফের ক্ষমতায় আসবে, দৃঢ় আশা বিশ্বনেতাদের

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
বিভিন্ন রাষ্ট্র প্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানগণ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদিনই বিভিন্ন দেশের সরকার বা সংস্থার প্রতিনিধিদের বৈঠক হচ্ছে। বুধবার শেখ হাসিনার সঙ্গে পৃথক পৃথক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘সার্বিকভাবে সকলেই আশা প্রকাশ করেছেন যে, বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে বহাল থাকবেন।’ জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে এস্তোনিয়ান প্রেসিডেন্ট কের্স্তি কালজুলাইড, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্দ্রি, ইউনিসেফের নির্বাহী পরিচালক মিস হেনরিটা ফো...
বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়: রুহুল কবির রিজভী

বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়: রুহুল কবির রিজভী

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চায়। কিন্তু আওয়ামী লীগের নেতাদের বক্তব্য সংঘাত সৃষ্টির ইঙ্গিত৷ তাদের বক্তব্য গুণ্ডাসুলভ। তারা সংঘাতকে উস্কে দিচ্ছে। আমরা তাদেরকে এসব বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সুষ্ঠু নির্বাচনের বক্তব্যের সমালোচনা করে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে বিষ। ভোটারবিহীন এই সরকার গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতেই হীন উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে জড়ানোর মাস্টারপ্ল্যান তৈরি করছে এই অবৈধ সরকার। আওয়ামী লীগ দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, আশা করি ২৯ তারিখ সমাবেশের অনুমতি পা...
কোটা বাতিলের প্রস্তাব আগামী মন্ত্রিসভায় বৈঠকে উঠবে

কোটা বাতিলের প্রস্তাব আগামী মন্ত্রিসভায় বৈঠকে উঠবে

জাতীয়, বাংলাদেশ
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে সচিব কমিটি যে সুপারিশ করেছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এ সংক্রান্ত প্রস্তাব আগামী মন্ত্রিসভায় উঠবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানালেন কোটা পর্যালোচনা কমিটির মুখপাত্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন। আজ (বুধবার)সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। মহিউদ্দিন বলেন, কোটা নিয়ে কমিটির দেয়া সুপারিশ প্রধানন্ত্রীর কার্যালয় থেকে আমাদের কাছে এসেছে। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য আমরা সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েও দিয়েছি। আশা করছি আগামী মন্ত্রিসভা বৈঠকে সেটি অনুমোদনের জন্য উঠবে। তিনি বলেন, আমরা শুধুমাত্র সুপারিশটাই মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য পাঠিয়েছি। সেখানে নতুন করে কিছু যুক্ত করা হয়নি। এখন...
রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করা যাবে না: ওবায়দুল

রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করা যাবে না: ওবায়দুল

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
'সমাবেশের নামে বিএনপি যদি রাস্তায় বিশৃঙ্খলা ও অবরোধ করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ জবাব দেবে। রাস্তা বন্ধ করে দেশের কোথাও সভা-সমাবেশ করা যাবে না। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না।' আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাংশা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ব্যানার ও হোন্ডা মিছিল দেখিয়ে মনোনয়ন হবে না, মনোনয়ন হবে জনগণের ইচ্ছায় এবং সে মনোনয়ন দেবেন জননেত্রী শেখ হাসিনা। যারা দল করেন তাদেরকে দলের নিয়ম মেনে চলতে হবে। আপনাদের আমলনামা সব শেখ হাসিনার কাছে জমা রয়েছে, যা প্রতি ছয় মাসে আপডেট হয়। অক্টোবরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, কউকে ধোকা দিয়ে বোকা বানাবো না, আমরা নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছ...
বগুড়ার শাজাহানপুরে  ট্রাক উল্টে মা-মেয়ের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ট্রাক উল্টে মা-মেয়ের মৃত্যু

জাতীয়, বাংলাদেশ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহেদা ও তার মেয়ে সামিনা।নিহতরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পণ্যবোঝাই ওই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, কাইয়ুম নামের এক রিকশাচালক কম ভাড়ায় পণ্যবোঝাই ট্রাকে করে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। রডবোঝাই ট্রাকটি বগুড়া-রংপুর মহাসড়কের ফটকি সেতুর কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়। ওসি আরও জানান, স্থানীয়রা সেখান থেকে ট্রাকচালকসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও কেবিনে থাকা জাহেদা ও সামিনা নামের দুই নারী মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থল...
অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি

অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি

জাতীয়, রাজনীতি
অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, পুলিশের পরামর্শে বৃহস্পতিবার থেকে সমাবেশ শনিবার নেওয়া হয়েছে। কিন্তু এখনও অনুমতি দিচ্ছে না প্রশাসন। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপি কেন জনসভা করতে চাচ্ছে ? জবাবে মির্জা ফখরুল বলেন, দলের নীতিনির্ধারণ নিয়ে কথা বলা ও দলের ভবিষ্যৎ কর্মসূচি দেওয়ার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বৃহত্তর জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলেই সব জানতে পারবেন। এর আগে বিএনপির ঢাকা বিভাগের বিভিন্ন জেলার, সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিবদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।...