Friday, August 7

জাতীয়

নির্বাচনের আগে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহাররোধে তৎপর র‍্যাব

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
অনলাইন রিপোর্টার ॥ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব প্রতিদিনই স্পেশাল ‘ড্রাইভ’ অভিযান পরিচালনা করছে। আজ সোমবার সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেনজীর আহমদে বলেন, নির্বাচনকে ঘিরে নির্বাচনের প্রাক্কালে প্রতিদিনই স্পেশাল ড্রাইভ দিচ্ছি। তবে আমি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো সপ্তাহ বা দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছরই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে আসন্ন নির্বাচন উপলক্ষে অতিমাত্রায় নজর রাখছি। যাতে করে অবৈধ অস্ত্রের ঝনঝনানি থাকতে না পারে। সেসঙ্গে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার এই দুটো বিষয়েই আমরা সর্তক আছি। যাতে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার না হয় সেজন্যও তৎপ...

এখন আলোচনার কী আছে : মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী , ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হয়ে গেছে,

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ আইনতো জাতীয় সংসদে পাস হয়ে গেছে। সংসদে পাস হওয়ার পর এখন আর কিছু করার নেই। এখনই এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনারই বা কী আছে? এ আইন প্রসঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, সেখানে তো এ আইন আরো কড়া। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। বৈঠকের নিয়মিত এজেন্ডা সম্প্রচার আইন-২০১৮ নিয়ে আলোচনার সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রসঙ্গটি তোলেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারার বিষয়ে সম্পাদক পরিষদসহ সাংবাদিক নেতাদের আপত্তির কথা উল্লেখ করে আলোচনা শুরু করলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন...
সভা বর্জন নিয়ে ইসি মাহবুবের বক্তব্য

সভা বর্জন নিয়ে ইসি মাহবুবের বক্তব্য

জাতীয়, রাজনীতি
সোমবার সকালে শুরু হওয়া নির্বাচন কমিশনের (ইসি) সভা শুরুর কিছুক্ষণের মধ্যে তা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এরপর সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে তিনি জানান, নির্বাচন কমিশনের বৈঠকে তার নিজস্ব প্রস্তাবনা উপস্থাপন করতে না দেয়ায় অপমানিত বোধ করেছেন যে কারণে `নোট অব ডিসেন্ট’ বা আপত্তি দিয়ে সভা বর্জন করেছেন। তিনি বলেন, ‘এমতাবস্থায় অনন্যোপায় হয়ে আমি নির্বাচন কমিশনের এরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট প্রদান করছি এবং এর প্রতিবাদস্বরূপ কমিশনের সভা বর্জন করছি।’ অবশ্য অন্য কমিশনারদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সভা চালিয়ে যান। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ। মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়...
গুজবে কান না দিয়ে পূজায় নিশ্চিন্তে উৎসব করুন: ডিএমপি কমিশনার

গুজবে কান না দিয়ে পূজায় নিশ্চিন্তে উৎসব করুন: ডিএমপি কমিশনার

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
পূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সুদৃঢ়, কঠোর, নিশ্ছিদ্র এবং সমন্বিত নিরাপত্তাব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দিয়ে নিশ্চিন্তে উৎসব পালন করতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা-সংক্রান্ত সমন্বয় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এবার ঢাকা মহানগরীর ২৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার আনুষ্ঠানিকতা শুরুর আগে মণ্ডপগুলোতে সুইপিং করবে র‌্যাব-পুলিশের ডগ স্কোয়াড। বাহিনীকে সাধারণত বোমা এবং মাদক শনাক্তে কাজে লাগানো হয়। এছাড়াও এবার নিরাপত্তার স্বার্থে মন্দিরের পাশে কোনো হকার কিংবা মেলা বসতে দেয়া হচ্ছে না। পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্...
কক্সবাজার-৩: বিএনপিতে একক প্রার্থী, আওয়ামী লীগের একাধিক

কক্সবাজার-৩: বিএনপিতে একক প্রার্থী, আওয়ামী লীগের একাধিক

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
পর্যটন রাজধানীখ্যাত কক্সবাজারের সদর-রামু আসনে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগ-বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা এরইমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন বর্তমান এমপি ও তার পরিবারের দু’সদস্যসহ সাতজন প্রার্থী। তবে একক প্রার্থী নিয়ে এগোচ্ছে বিএনপি। আলোচনায় রয়েছে শরীক দলগুলোর প্রার্থীরাও। সদর ও রামু উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ সংসদীয় আসন। ভোটার সংখ্যা চার লাখ ১৪ হাজার ৩৬ জন। জেলার প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়ায় আসনটি সব রাজনৈতিক দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, আন্তর্জাতিক বিমানবন্দর, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়া দেশের পর্যটন শিল্পের সিংহভাগ রাজস্ব আসে এই আসন থেকে। তাই প্রতিটি সংসদ নির্বাচনে এই আসনটি সব রাজনৈতিক দলের জন্য হয়ে উঠে মর্যাদার লড়াই। ভোটাররা মনে করেন, গুরুত্বপূর্ণ এই...
‘জনসমাবেশের পর থেকে সরকার আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে’

‘জনসমাবেশের পর থেকে সরকার আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে’

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
পরিচালনার নীতি পীড়ণ আর রক্তপাত নির্ভর, বিএনপি’র জনসমাবেশের পর থেকে সরকার আরও বেশি ক্ষিপ্ত ও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আর কোনভাবে বিরোধী দলের অস্তিত্ব মানতে পারছে না। তারা এখন ফ্যাসিবাদের উত্তুঙ্গ মাত্রায় পৌঁছে গেছে। ক্ষমতাকে যক্ষের ধনের মতো আঁকড়ে ধরে রাখার জন্য কুটিল রাজনীতি, ষড়যন্ত্র আর তঞ্চকতাই হচ্ছে আওয়ামী রাজনীতির পরিচিতি। সরকারপ্রধানসহ আওয়ামী লীগ নেতাদের প্রতিদিনের ভাষা, সংলাপ, জবাব সন্ত্রাসী-ক্রুরতার আস্ফালন ছাড়া অন্য কিছু নয়। যাদের রাষ্ট্র পরিচালনার নীতি পীড়ণ আর রক্তপাত নির্ভর, তারা জনমতের ভয় করে না-জবাবদিহিতা তো দূরে থাক। এমনধারা নীতির কারণেই গত পরশু বিএনপি’র বিশাল জনসমাবেশের পর থেকে সরকার আরও বেশি ক্ষ...
কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার জামিন আবেদন

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার জামিন আবেদন

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় হাইকোর্টে ফের জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন ব্যারিস্টার কায়সার কামাল। ২০১৫ সালের ২৫শে জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। একই বছরের ২রা ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় ৩রা ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলাটি করে পুলিশ। ...
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

জাতীয়, বাংলাদেশ
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ আরও তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল ১০টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সামসুল আলম। দুদকের জিজ্ঞাসার মুখে ছিলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, পরিচালক মো. ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল ও প্রফেসর ডা. মো. ইমতিয়াজ হোসেন। গত ১৭ সেপ্টেম্বর এক নোটিশে আজ সোমবার তাদের দুদকে হাজির থাকতে বলা হয়। ওই তলবি নোটিশে আগামী ২ ও ৩ অক্টোবর বর্তমান ও সাবেক মিলিয়ে আরও ৮ পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তিনদিনে পরিচালনা পর্ষদের ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ অক্টোবর যাদের হাজির থাকতে বলা হয়েছে তারা হলেন- পরিচালক শিশির রঞ্জন বোস, পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দীন,...
আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচনে বিজয়ের জন্য কাজ করুন : প্রধানমন্ত্রী

আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচনে বিজয়ের জন্য কাজ করুন : প্রধানমন্ত্রী

জাতীয়, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মতুষ্টিতে না ভুগে আগামী নির্বাচনে প্রত্যেকটি আসনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য একযোগে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ক্ষমতায় আসার বিষয়ে আমাদেরকে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, দলের মনোনয়ন প্রত্যাশীদের বর্তমান সাংসদদের বিরুদ্ধে যেকোন ধরণের কুৎসা রটনা থেকে বিরত থাকতে হবে এবং প্রত্যেকটি আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য একযোগে কাজ করে যেতে হবে। যাতে করে ১৯৯১ সাল এবং ২০০১ সালের মত আওয়ামী লীগকে খেসারত দিতে না হয়। এ ব্যাপারে নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা আজ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গণভবনে এসে পৌঁছলে তাঁকে শুভেচ্ছা জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বল...
সমাবেশ ঘিরে গ্রেপ্তার বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর তালিকা প্রকাশ

সমাবেশ ঘিরে গ্রেপ্তার বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর তালিকা প্রকাশ

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন-সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ঘিরে গত শনিবার রাত থেকেই ঢাকা মহানগরীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি করেছে। বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি গ্রেপ্তার নেতাকর্মীর তালিকা প্রকাশ করেন। রুহুল কবীর রিজভী বলেন, গতকাল (শনিবার) বিএনপির জনসভা মহাসাগরে পরিণত হয়। চারদিক থেকে ধেয়ে আসা জনস্রোতে সোহরাওয়ার্দীর বিশাল প্রান্তর কানায় কানায় ভরে যায়। রমনা পার্কসহ আশপাশের রাস্তাঘাট, মোড় ও ফুটপাত মিটিং শুনতে আসা মানুষে ঠাসা ছিল। শাহবাগ, কাকরাইল, মৎস্যভবন এলাকা সংলগ্ন এলাকায়ও ছিল উর্মিমালার মতো জনতার ঢেউ। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তার প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপির সমাব...