ঢাকা থেকে ভারতে গেল আরেক বিমান, যাত্রীদের নিয়ে রওনা হলো দুবাই
৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে দুবাইয়ের উদ্দেশে বুধবার রাতে রওয়ানা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।কিন্তু হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় উড়োজাহাজটিতে।পরে মাঝরাতে ভারতের নাগপুরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।পরে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ সেখানে গিয়ে বৃহস্পতিবার বিকালে যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে।
নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি বিষয়টি নিশ্চিত করেছেন।
নাগরপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ারক্র্যাফটে কিছু ‘টেকনিক্যাল ত্রুটি’র কারণেই এই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।সম্ভাব্য অগ্নিকাণ্ড মোকাবিলার জন্য ল্যান্ডিংয়ের আগেই নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের দমকল বিভাগের একটি টিমকে বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছিল।
নাগপুরের চিফ ফায়ার অফিসার বি পি চন্দনখেড়ে জানান, আমাদের টিম টারম্যাকে তৈরি ছিল ঠিকই। তবে শেষ পর্যন্ত তাদের অগ...









