Friday, August 7

জাতীয়

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি টাকার চেক হস্তান্তর উপদেষ্টা নাহিদের

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি টাকার চেক হস্তান্তর উপদেষ্টা নাহিদের

জাতীয়
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক হস্তান্তর করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ের নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে আর্থিক সহায়তার চেক ‍তুলে দেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২০২৩-২০২৪ অর্থবছরের মুনাফা থেকে এই অর্থ দেওয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনাসহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানে ব্যয় করা হবে। শ্রমিকদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে। তিনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ ও তদারকির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ডাক ও ট...
কুয়েট দিয়ে তিস্তা আড়াল

কুয়েট দিয়ে তিস্তা আড়াল

জাতীয়
হাসিনা রেজিমের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ-জাতির স্বার্থে সেরা কর্মসূচিটি নিয়েছিল তিস্তায়। এটা আমার নিজের মতামত। এখনকার পরিস্থিতিতে মোটামুটি একটা ভালো ভোট হলে বিএনপি অনেক বেশি আসন পেয়ে সরকার গড়বে বলেই আমার বদ্ধমূল ধারণা। এই অবস্থায় বিএনপি রোজই 'জলদি নির্বাচন চাই' বলে যে বক্তব্য দিচ্ছিল তাতে খানিকটা অস্থিরতা ও স্বার্থপরতার আভাস মেলে। এই দাবি যখন কিছুটা ক্লিশে ও বিরক্তিকর হয়ে উঠেছে তখন বিএনপির তিস্তা কর্মসূচি খুবই 'প্র্যাগমেটিক' হয়েছে। জাতীয় স্বার্থের এই কর্মসূচি খুব জননন্দিত হয়েছে। এ উপলক্ষে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সব নেতার বক্তৃতাও খুব প্রশংসিত হয়েছে। সব দেখে শুনে আমারও মনে হচ্ছিল বিএনপি আবার সত্যিকারের বিএনপিতে ফিরে এসেছে। এই কর্মসূচির সুফল বিএনপি ঘরে তোলার আগেই এবং কর্মসূচি চলাকালেই খুলনার কুয়েট-এ বিএনপির তরুণ-তুর্কিরা মানে ছাত্র ও যুবদল মিলে যে কাণ্ড...
খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় রায় আজ

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় রায় আজ

জাতীয়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় রায় ঘোষণার জন্য বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন ধার্য করেন। ওইদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষসমর্থন শুনানি, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন। এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তারা খালাসের প্র...
কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দাবি, না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধ

কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দাবি, না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধ

জাতীয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের ক্লাস পরীক্ষাসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে, এ হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সবাইকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। ...
কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের ছবি শেয়ার করে যে বার্তা দিলেন সারজিস

কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের ছবি শেয়ার করে যে বার্তা দিলেন সারজিস

জাতীয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের পালটা পালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে সেই সংঘর্ষের কিছু ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘KUET এ আজকে যা হয়েছে তার ফল কখনোই ভালো নয়। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।’ অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে...
যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে

যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে

জাতীয়
ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার বিকাল থেকে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, ছাত্রদল তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। এ ঘটনায় অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদলকে উদ্দেশ করে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস দেন তিনি। ছাত্রদলকে উদ্দেশ করে হাসনাত লেখেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’ প্রসঙ্গত, কুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’ ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কু...
আজহারুলকে মুক্তি না দিলে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে: ডা. তাহের

আজহারুলকে মুক্তি না দিলে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে: ডা. তাহের

জাতীয়
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এই রায় ঘোষণা হয়েছে মোদি সরকারের গোপন অন্ধকার কক্ষ থেকে। তিনি বলেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামারুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের সব নেতার ফাঁসি জেল-জুলুম সবই শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না। আমরা মানি বাংলাদেশকে। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন। না হয় আপনাদের বিদায় নিতে হবে। মঙ্গলবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের ও দলের সহক...
কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের ছবি শেয়ার করে যে বার্তা দিলেন সারজিস

কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের ছবি শেয়ার করে যে বার্তা দিলেন সারজিস

জাতীয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের পালটা পালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে সেই সংঘর্ষের কিছু ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘KUET এ আজকে যা হয়েছে তার ফল কখনোই ভালো নয়। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।’ অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দি...
ডেভিল হান্টে দেশে আরও ৫ শতাধিক গ্রেফতার

ডেভিল হান্টে দেশে আরও ৫ শতাধিক গ্রেফতার

জাতীয়
‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ১৪১ জনকে। এই সময়ে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন এক হাজার ৬৪৭ জন মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি একনলা বন্দুক, ৬টি পিস্তলের গুলি, একটি এলজি এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত পাঁচ হাজার ৮৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধরনের অপরাধীকেও গ্রেফতার করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ...
কোন গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য এই সরকার আসেনি: মঈন খান

কোন গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য এই সরকার আসেনি: মঈন খান

জাতীয়
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই সরকার আসেনি। এই সরকার কিন্তু একটি বিশাল দায়িত্ব নিয়ে এসেছে, সেই দায়িত্বটি কী? স্বৈরাচার থেকে গণতন্ত্রে বাংলাদেশকে রূপান্তর করতে হবে। এটা কিন্তু ছোটখাটো জিনিস নয়, আমি আনন্দিত তারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। শুধু গ্রহণ করলে হবে না, দায়িত্বটি তাদের সঠিকভাবে পালন করতে হবে। এটা শুধু তাদের জন্য না, বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক 'গণঅভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার' বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। ড. আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার কোন পক্ষপাতিত্ব করতে পারবে না। যে মুহূর্তে তারা (সরকার) পক্ষপাতিত্বে চলে যাবেন, তখনই তাদের কার্যপদ্ধতি ব্যর্থ হয়ে যাবে। ...