Friday, August 7

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, যা বলে গেলেন

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, যা বলে গেলেন

জাতীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় তার চার বছরের দীর্ঘ অবস্থানের সময় দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সুযোগ উন্মোচন করে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।’ রাষ্ট্রদূত বলেন, উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুত অগ্রসর হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই এর চালুর অপেক্ষায় রয়েছি।ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে।’ তিনি আরও বলেন, ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে তারা বাংলাদেশ-ভুটান যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্র...
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল চীন

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল চীন

জাতীয়
ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে জরুরি রোগীরা যেন একদিনের মধ্যেই ভিসা পান সে বিষয়ে কাজ চলছে। মঙ্গলবার চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান তিনি। ইয়াও ওয়েন বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়ে তিনি বলেন, এই সফর ছিল খুবই কার্যকর। মিউচ্যুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত ওয়েন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না।...
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

জাতীয়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচি মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক রয়েছেন। তবে কেউ যদি কোনো অন্যায় না করে থাকেন, ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিতে চান, তাদের বাধা দেওয়া হবে না। তবে গণহত্যায় জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নেই। জেলা প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তারা অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দ্রুত জনপ্রতিনিধি হওয়া উচিত। এ বিষয়ে কথাবার্তা চলছে। নির্বাচন না হলে প্রশাসক বসাতে হবে।...
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ৪ দিনের রিমান্ডে

সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ৪ দিনের রিমান্ডে

জাতীয়
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হৃদয় আহমেদ নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কেএম মহিউদ্দিন এ আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এমএ কালাম খান বলেন, এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেক...
নাগরিকদের ডিজিটাল সেবা দিতে জেলা প্রশাসকদের কাজ করতে হবে

নাগরিকদের ডিজিটাল সেবা দিতে জেলা প্রশাসকদের কাজ করতে হবে

জাতীয়
নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলা প্রশাসকদের কাজ করতে হবে। নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে। সোমবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন। গুজবের ব্যাপকতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অবাধ তথ্যপ্রবাহের এই যুগে গুজব প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। স্পর্শকাতর বিষয়ে বেশি পরিমাণ গুজব ছড়ানো হচ্ছে। গুজব প্রতিরোধে জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে গণ-অভ্যুত্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময় এসব তথ্য জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। উপদেষ্টা আরও বলেন, সরক...
ফের বড় ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা

ফের বড় ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা

জাতীয়
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই অস্থিরতার নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করছে বেসিক্সমকো গ্রুপসহ বিদায়ি ফ্যাসিবাদ সরকারের পলাতক দোসররা। গত সাড়ে ৫ মাসে বন্ধ হয়ে গেছে ১১৯টি কারখানা। সরকারের একটি বিশেষ সংস্থার প্রতিবেদন এবং যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। আর রমজান মাসকে সামনে রেখে গার্মেন্ট সেক্টরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে-এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের মতে-এর নেপথ্যে একটি পরাজিত রাজনৈতিক শক্তি বেশ তৎপর। ওই শক্তিটি গাজীপুর ও টঙ্গী এলাকাকে বেশি গুরুত্ব দিচ্ছে। পরাজিত রাজনৈতিক ওই শক্তি ইতোমধ্যেই ‘ভায়োলেন্স ক্রিয়েটার গ্রুপ’ হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চিহ্নিত হয়েছে। এই গ্রুপটি টাকার বিনিময়ে অবরোধ, মিছিল, জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়েছে। শ্রমিকদের মনে ভীতির সঞ্চার করে প্রতি মাসেই কাজে বিঘ্ন ঘটাচ্ছে। বন্ধ হয়ে গেছে আশুলিয়ায় ও গাজীপু...
বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি যাত্রী কল্যাণ সমিতির

বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি যাত্রী কল্যাণ সমিতির

জাতীয়
রাজধানী থেকে ২০ বছরের অধিক পুরোনো বাস তুলে দেওয়ার সিদ্ধান্তে গণপরিবহণে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন লাখ লাখ মানুষ। ওই দুর্ভোগ লাঘবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কোনো ব্যবস্থা নেয়নি। তাছাড়া সিএনজি চালক-মালিকদের হাতে অসহায় যাত্রীদের তুলে দেওয়া হয়েছে। এজন্য বিআরটিএ চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব কথা বলেন। মোজাম্মেল হক বলেন, রাজধানীর সৌন্দর্যবর্ধন, পরিবেশ দূষণ রোধ, সড়ক দুর্ঘটনা ও যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার ঢাকার ২০ বছরের পুরোনো লক্কড়ঝক্কড় বাস উচ্ছেদের কঠোর পদক্ষেপ নিয়েছেন। এ উদ্যোগ ঠেকাতে ফিটনেসবিহীন পুরোনো লক্কড়ঝক্কড় বাসগুলো রাতারাতি গোলাপি রং দিয়ে চালাতে গিয়ে নগরজুড়ে প্রতিদিন গণপরিবহণ সংকটে ভয়াবহ যাত...

আদালতে ‘পাউরুটি’ হাতে মেনন

জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আনোয়ার হত্যার ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় রিমান্ড শুনানির জন্য সকালে আদালতে নিয়ে আসা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে। এ সময় সকালের নাস্তা হিসেবে দেওয়া ‘পাউরুটি’ হাতে নিয়ে প্রিজন ভ্যান থেকে নামেন মেনন। এ মামলায় তাদের তিন দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যান এসে থামে সিএমএম আদালতের হাজতখানার সামনে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি ও সোয়েটার, গলায় মাফলার, আর বাঁ হাতে ধরা একটি পাউরুটি। মেননের পর প্রিজন ভ্যান থেকে নামেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এরপর নামের যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত ক...
সর্বজনীন পেনশন কর্মসূচির ভবিষ্যৎ কী?

সর্বজনীন পেনশন কর্মসূচির ভবিষ্যৎ কী?

জাতীয়
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নিবন্ধন করা প্রায় পৌণে চার লাখ মানুষের মধ্যে সর্বজনীন পেনশন কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার এই কর্মসূচি অব্যাহত রেখে আরও আকর্ষণীয় করার কথা বলেছে। এরপরও পেনশন কর্মসূচি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে না। নিবন্ধিত অনেকে কিস্তির টাকাও জমা দিচ্ছেন না। গত ছয় মাসে নতুন করে নিবন্ধন করার সংখ্যা উল্লেখ করার মতো নয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এখন প্রচারণার অভাবে আগ্রহ কমেছে। ‘ছয় সাত মাস আগে সেই যে প্রথম কিস্তিতে ৫০০ টাকা দিয়েছিলাম, এরপর আর সেখানে কোনো টাকা জমা দেওয়া হয় নাই।’ সর্বজনীন পেনশন কর্মসূচির সমতা স্কিমের আওতায় নিবন্ধন করার বিষয়ে গণমাধ্যমকে বলছিলেন নাসিমা আক্তার নূপুর, যিনি বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি কলেজের প্রভাষক। তিনি আরও বলেন, নিবন্ধন করার পর আমাদের কাছে সেরকম ...
মায়ের ডাক অফিসে ‘গুমনামা’ বইয়ের মোড়ক উন্মোচন

মায়ের ডাক অফিসে ‘গুমনামা’ বইয়ের মোড়ক উন্মোচন

জাতীয়
পতিত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে রাষ্ট্রীয় মদদে গুমের ঘটনা নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত বই ‘গুমনামা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাকে’র প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন ও সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সোমবার মায়ের ডাক অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি লিখেছেন সাংবাদিক ও লেখক মিঞা মো. নুজহাতুল হাচান। বইটিতে শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে কিভাবে হাজার মানুষকে গুম ও হত্যা করেছে, মায়ের ডাক সংগঠনটিকে হাজেরা খাতুন শত প্রতিকূলতার মধ্যে কিভাবে গড়ে তোলেন এবং পরবর্তীতে সানজিদা ইসলাম তুলি সংগঠনটিকে কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান তা তুলে ধরা হয়েছে। এ বিষয়ে হাজেরা খাতুন বলেন, আমরা আমাদের সন্তানদের অনেককে আজও ফেরত পেলাম না। আমার ছেলে সুমনও ফেরত আসলো না বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। গুম নিয়ে বই লেখার জন্য লেখককে ধন্যবাদ জানান মায়ের ডাকে প্রতিষ্...