ইন্টারপোলের রেড অ্যালার্ট, কী করবেন ওবায়দুল কাদের
শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। শনিবার পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মুখে দৃঢ় ঘোষণা ছিল—‘পালাবো না।’ কিন্তু বাস্তবে পরিস্থিতি উত্তপ্ত হতেই সেই কথার কোনো মূল্য রাখেননি ওবায়দুল কাদের। নিজে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেলেও, ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন দলের অনেক নেতাকর্মীকে ফেলে রেখে গেছেন চরম বিপদের মুখে।
আজ তিনি অবস্থান করছেন বিদেশের আরামদায়ক পরিবেশে, আর পেছনে পড়ে আছে তার দলের ছিন্নভিন্ন অবস্থা, এবং বিচারের মুখোমুখি হওয়া হাজারো কর্মী।
এদিকে জুলাইয়ের সেই গণঅভ...









