ভোট নিয়ে টালবাহানা করলে জনগণ বরদাশত করবে না: হাবিব-উন নবী খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, ভোট নিয়ে টালবাহানা করলে জনগণ তা বরদাশত করবে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। মনে হচ্ছে সরকারের ঘাড়ে জঙ্গিভূত ভর করে চেপে বসেছে। তাই বলছি ভুল করবেন না। জনগণের ম্যান্ডেট মেনে নিন। বলা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন; কিন্তু তা করার চেষ্টা করলে জনগণ কখনো মানবে না।
সোমবার বিকালে শহরের রিজার্ভবাজার শহিদ আবদুস শুক্কুর মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন নবী খান সোহেল এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। তরুণ ভোটাররা এখনো কোনো ভোট দিতে পারেনি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণ এখন নির্বাচনের অপেক্ষায়।
সমন্...









