Friday, May 29

Uncategorized

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

Uncategorized, খেলা
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করল ভারতীয় ক্রিকেট দল। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয় পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান ওপেনার লোকেশ রাহুল। অভিষিক্ত নাসিম শাহর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত আউট হওয়ার মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন কোহলি। তিনি ৩৪ বলে ৩৫ রান করেন। চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেরেন সুরাইয়া কুমার যাদব (১৮)। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে ৫২ রানের পার্টন...
পানিবন্দি ১৫ হাজার মানুষ

পানিবন্দি ১৫ হাজার মানুষ

Uncategorized, বাংলাদেশ
নতুন করে সৃষ্ট লঘুচাপ আর জোয়ারের পানিতে পটুয়াখালীর দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরবোরহান প্লাবিত হয়ে প্রায় ৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। রোববার সকাল থেকে বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারের কারণে ওই ইউনিয়নের সব প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত হয়েছে। এতে ওই ইউনিয়নসহ আরেকটি ইউনিয়নের কিছু অংশ এবং ছোট ছোট চর প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানি ঢুকে পড়েছে বাড়িগুলোতে। বেড়িবাঁধ না থাকায় সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়। জোয়ারে আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। রান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় মানবেতর জীবনযাপন করছে হাজার হাজার মানুষ। জানা যায়, নতুন করে সৃষ্ট লঘুচাপ, বৃষ্টি আর জোয়ারের পানি ঢুকে পড়েছে উপজেলার দ্বীপ ইউনিয়ন চরবোরহানসহ দশমিনা সদর ইউনিয়নের চরহাদিসহ বেশ কয়েকটি চরে। এতে প্রধান সড়কগ...
ইংল্যান্ড টেস্টে অধিনায়ক হচ্ছেন বুমরাহ!

ইংল্যান্ড টেস্টে অধিনায়ক হচ্ছেন বুমরাহ!

Uncategorized, খেলা
ইংল্যান্ড সফরে গিয়ে ভারত দলের স্বাস্থ্যগত পরিস্থিতি ভেঙে পড়েছে। একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। আবারও করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের টেস্ট ম্যাচটিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোহিত শর্মা খেলতে না পারলে তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। আর রোহিতের অনুপস্থিত থাকলে তার জায়গায় খেলবেন মায়াঙ্ক আগরওয়াল। সোমবার মায়াঙ্ক আগরওয়ালকে বার্মিংহ্যাম উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালীন করোনায় আক্রান্ত হন রোহিত। দ্বিতীয় ইনিংসে না খেলে আইসোলেশনে চলে যান। বুধবার করা দ্বিতীয়বার পরীক্ষায়ও ফল নেগেটিভ আসেনি তার। ম্যাচের আগেরদিনও রোহিতের সুস্থ হওয়ার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার আবারও রোহিতের পরীক্ষা করা হবে। এরপর রয়ে...
জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম

জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম

Uncategorized
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ণিমার প্রভাবে চরফ্যাশন উপজেলার পাঁচ ইউনিয়নের ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গ্রামের প্রধান সড়কগুলো প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। এ ছাড়া ফসিল জমি, মাছের ঘের, পুকুর ডুবে গেছে। উপজেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল উজান থেকে নেমে আসা পানির চাপ এবং পূর্ণিমার প্রভাবে কোমরপানিতে ডুবে রয়েছে ঢালচর, চরপাতিলা, চরনিজাম, চরমাদ্রাজ, জাহানপুর, মুজিবনগর, নজরুল নগর এলাকা। এদিকে দিনে-রাতে দুবার জোয়ারের পানি প্লাবিত হওয়ায় বেড়ির বাইরে থাকা পরিবারগুলো রান্নাবান্না করতে না পেরে অর্ধহারে-অনাহার মানবেতর জীবনযাপন করছেন। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চলসহ বেড়িবাঁধের বাইরের এলাকার পরিবারগুলোর। চরফ্যাশন পানি উন্নয়ন ব...
পাকিস্তানে সরকার গঠন নিয়ে সংকট

পাকিস্তানে সরকার গঠন নিয়ে সংকট

Uncategorized, আন্তর্জাতিক
অনাস্থা ভোটে ইমরান খানকে হারিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেননি তিনি। কারণ ইমরানবিরোধী আন্দোলনে শরিকদের অনেকে মন্ত্রিসভায় যোগ দিতে চাচ্ছেন না। তবে তারা প্রেসিডেন্ট, স্পিকার, গভর্নর অর্থাৎ সাংবিধানিক পদ নিতে আগ্রহী। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো- চেয়ারম্যান আসিফ আলী জারদারি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এদিকে পদচ্যুত ইমরান খান অভিযোগ করেছেন, বিদেশি ষড়যন্ত্রে মীরজাফররা ক্ষমতায় বসেছে। মামলা দিয়ে তারা তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। খবর ডন, এক্সপ্রেস ট্রিবিউন ও জিয়ো নিউজের। শনিবার পিপিপির বৈঠক শেষে দলটির প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সাংবাদিকদের বলেন, সম্ভবত পিপিপি মন্ত্রিত্ব নিতে চাচ্ছে না। তবে আমরা চাই, আমাদের অন্য বন্ধুদের মন্ত্রিসভায় নে...
ফ্রেশ কোলা প্রেজেন্টস টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ

ফ্রেশ কোলা প্রেজেন্টস টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ

Uncategorized
ফ্রেশ কোলা প্রেজেন্টস টমি মিয়া'স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ রন্ধন একটি শিল্প । রন্ধনশিল্পকে নতুনত্বের ছোঁয়া দিয়ে বিশ্বব্যাপি এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম অগ্রনায়ক জনপ্রিয় আন্তর্জাতিক রন্ধনশিল্পী টমি মিয়া। সম্প্রতি তিনি সারা বাংলাদেশ ব্যাপি “টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ” নামক একটি রন্ধন প্রতিযোগিতার আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। গত ২৪শে জানুয়ারি, ২০২২ ইং তারিখ এক ভার্চুয়্যাল আলোচনা ও প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতার ঘোষনা দেওয়া হয়। সারা বাংলাদেশ থেকে মোট ২৬৩৩ জন আগ্রহী প্রতিযোগি রন্ধন প্রতিযোগিতা “টমি মিয়া'স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ” এ অংশগ্রহনের জন্য আবেদন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বাছাইকৃত ১০ জনকে নিয়ে আগামী ১৮ই মার্চ, ২০২২ ইং তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক রন্ধনশিল্পী টমি মিয়া। প্রতিয...
১১ মার্চ থেকে প্রচারে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন মৌসুম

১১ মার্চ থেকে প্রচারে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন মৌসুম

Uncategorized
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ মৌসুম প্রচারে আসছে। আগামী ১১ মার্চ থেকে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এ  ধারাবাহিকটি টিভি ও ইউটিউবে প্রচারিত হবে। রবিবার গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে কাজল আরেফিন অমি জানান, ১১ মার্চ থেকে সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রোববার) ব্যাচেলর পয়েন্টের নতুন মৌসুম প্রচারিত হবে। রাত ৮টা ২৫ মিনিটে টিভিতে প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউবে উন্মুক্ত হবে প্রতি পর্ব। ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল প্রমুখ।...
ইউক্রেন ইস্যুতে রাশিয়ায় পেপ্যাল, ভিসা ও মাস্টারকার্ডের সার্ভিস বন্ধ

ইউক্রেন ইস্যুতে রাশিয়ায় পেপ্যাল, ভিসা ও মাস্টারকার্ডের সার্ভিস বন্ধ

Uncategorized
ইউক্রেনে সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত বিভিন্ন দেশ ও সংস্থা। স্প্যানিশ ব্র্যান্ড ‘জারা’র পরে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পেপ্যাল। আর শনিবার আমেরিকার কোম্পানি ভিসা ও মাস্টারকার্ডও রাশিয়ায় তাদের সেবা বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পেপ্যাল ইউক্রেনের জনগণকে সমর্থন করে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আমরাও ইউক্রেনে সামরিক আগ্রাসনের নিন্দা জানাই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা রাশিয়ায় সেবা বন্ধ রাখছি। এক বিবৃতি বলছিলেন পেপ্যালের সিইও ড্যান শুলম্যান। তবে পেপ্যালের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রযোজ্য আইনকানুন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে পেপ্যাল ব্যবহারকারীরা অ্যাকাউন্টে থাকা অর্থ উত্তোলন করতে পারবেন। চলতি মাসের শুরুর দিকে ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় তাদের পরিসেবা বন্ধের ঘোষণা দিয়েছিল। শনিবার এক বিবৃতিতে ...
রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে ইউক্রেনের ওপর: মস্কো

রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে ইউক্রেনের ওপর: মস্কো

Uncategorized
গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির রাশিয়া। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে, সেটিই ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনীর পরবর্তী পদক্ষেপ নির্ধারিত করবে। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, ‘যে সংকট দেখা দিয়েছে, কূটনৈতিক পন্থায় তার সমাধানে মস্কো আন্তরিক। ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রতিনিধিদের বৈঠকই তার সবচেয়ে বড় ও স্পষ্ট প্রমাণ।’   ‘আমার আমাদের অবস্থান (ইউক্রেন প্রতিনিধি দলের কাছে) ইতোমধ্যে স্পষ্ট করেছি। এখন চলমান এই সামরিক অভিযানের ভবিষ্যত কী হবে তা সম্পূর্ণ নির্ভর কর...
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Uncategorized
আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও টাইগাররা পেয়েছে উড়ন্ত সূচনা। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের হারিয়েছে ৬১ রানে। যদিও এই ম্যাচটাতে একাদশে ছিলেন না দলের অন্যতম ব্যাটার মুশফিকুর রহিম। আঙুলে চোট পেয়ে প্রথম ম্যাচের আগে ছিটকে পড়েন, তবে সুখবর হলো সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়েছেন মুশফিক। খেললে এটা হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকের শততম ম্যাচ। তার আগে চলুন একাদশ নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। প্রথমত উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। আর মুশফিক যদি শতভাগ ফিট হন, তাহলে তিনি যে খেলছেন তা একপ্রকার নিশ্চিত। সেক্ষেত্রে কার জায়গায় খেলবেন, এটাই বড় প্রশ্ন।   মুশফিক মিডল অর্ডার ব্যাটার। এই পজিশনে প্রথম ম্যাচে ব্যাট করেছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইয়াসির আলি রাব্বি। ...