এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত-পাকিস্তান
শ্রীলংকা থেকে সরিয়ে এশিয়া কাপের ভেন্যু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আর সেই আমিরাতকে হারিয়েই এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে হংকং।
বুধবার ছিল এশিয়া কাপ ক্রিকেটের বাছাই পর্বের শেষ দিন। আর শেষ দিনেই বাজমাত করল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটি।
এশিয়া কাপের মূল আসরে ভারত-পাকিস্তানের গ্রুপে ঠাঁই হলো হংকংয়ের।
এদিন ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় আরব আমিরাত। তাদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই ছুঁয়ে ফেলে হংকং।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হংকংয়ের ইহসান খানের বোলিং তোপে পড়ে আমিরাত। চার ওভারের স্পেলে এহসান ২৪ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া আয়ুশ শুকলার শিকার ৩ উইকেট। আমিরাতের পক্ষে অধিনায়ক সিপি রিজওয়ান ৪৯ বলে ৪৯ ও জাওয়ার ফরিদ ২৭ বলে ৪১ রান করেন।
১৪৭ রানে গুঁড়িয়ে যায় আমিরাতের ইনিংস।
আমিরাতের সামনেও সুযোগ ছিল এশিয়া কাপের টিকিট পাওয়ার। কিন্তু হংকংয়ের উদ্বোধনী জুটিত...
