কন্ঠযোদ্ধা ফকির আলমগীর আর নেই
করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই। তিনি শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না নিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাখা হয়েছিলো হাসপাতালের ভেন্টিলেশনে। গতকাল শুক্রবার রাত ১০টার কিছু আগে তিনি হার্ট অ্যাটাক করেন। অবশেষে করোনার সঙ্গে লড়াই করে চলেই গেলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজীব। এর আগে মাশুক জানিয়েছিলেন, ফকির আলমগীরের ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত। স্বাভাবিক নিয়মে তাকে খাবার খাওয়ানো যাচ্ছে না। নল দিয়ে তরল খাবার দিতে হচ্ছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৯ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার আগে কয়েক দিন ধরে ফকির আলমগীর জ্বর ও খুসখুসে কাশিতে ভুগছিলেন। পরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের পরামর্শ ...
