চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন টেলর
আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না রস টেলরকে। নিউজ়িল্যান্ডের হয়ে শেষ ম্যাচটা হ্যামিল্টনের সেডন পার্কে তিনি খেলে ফেললেন সোমবার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
মাঠে নামার আগে এ দিন টেলরকে ‘গার্ড অব অনার’ দেন প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। খবর স্কাই স্পোর্টসের।
ম্যাচের শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে বিদায়বেলায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন টেলর। কোনও মতে তাকে কান্না চাপতে দেখা যায়।
এর আগে এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শেষ টেস্ট খেলেন টেলর। কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটা ঘরের মাঠে খেলার জন্য এত দিন অপেক্ষা করে ছিলেন নিউজ়িল্যান্ডের এই কিংবদন্তি ব্যাটার।
তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১১২টি টেস্টে ৭৬৮৩ রান করেন টেলর। সর্বোচ্চ ২৯০, সেঞ্চুরি ১৯টি। পাশাপাশি ২৩৬টি ওয়ান ডে ম্যাচে ৮৬০৭ রান করেছেন তিনি। সেঞ্চুরির সংখ্যা ২১। আইপিএলেও একটা সময় ঝড় তুলেছিলেন টেলর...
