Friday, June 26

Tag: চড়কাণ্ডের পর হঠাৎ ভারতে উইল স্মিথ

চড়কাণ্ডের পর হঠাৎ ভারতে উইল স্মিথ

চড়কাণ্ডের পর হঠাৎ ভারতে উইল স্মিথ

আন্তর্জাতিক
সবাইকে চমকে দিয়ে হঠাৎ ভারতের মুম্বাই বিমানবন্দরে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। শনিবার হঠাৎ এই হলিউড অভিনেতাকে বিমানবন্দর থেকে বেরোতে দেখে নিমেষে ছেঁকে ধরেন ভক্তরা। উইল স্মিথও সবার সাথে মিষ্টি হেসে কথা বলেন।খবর এনডিটিভির। গত ২৮ মার্চ অস্কারের মঞ্চে সপাটে চড় মেরেছিলেন কৌতুকাভিনেতা ক্রিস রককে।ওই চড় মারার দায়ে তাকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়।এছাড়া ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দুটি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। আর এরপরই হঠাৎ ভারতে হাজির হলেন এই অভিনেতা। তবে মুম্বাই বিমানবন্দরে দেখা দেওয়া উইল স্মিথকে বেশ হাসিখুশি আর ঝরঝরে দেখাচ্ছিল। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, স্মিথের পক্ষ থেকে এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে আধ্যাত্মিক কাজে তার এই সফর হতে পারে। আধ্যাত্মিক নেতা ও ইশা ফাউন্ডেশনের সাধগুরুর ...