ডলার সাশ্রয়ে স্থগিত হলো টেলিটকের ফাইভ-জি প্রকল্প
ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে। টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রকল্পটি ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা বাস্তবায়ন করবে। প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ নাগাদ। মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
প্রকল্পের ৮০ শতাংশ ইক্যুইপমেন্ট বিদেশে থেকে ডলার দিয়ে কিনতে হবে। ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উত্তরা লেক উন্নয়নসহ ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মোট ব্যয়ের মধ্যে বৈদেশিক অর্থায়ন ১২২ কোটি ৭৬ লাখ টাকা। মঙ্গলবার (২ আগস্ট) আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরি...
