নিউ ইয়র্ক ছাড়ছেন শাহরুখকন্যা!
বলিউডের সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান বরাবরই আলোচনায় থাকেন। কিন্তু সম্প্রতি সময়ে মাদককাণ্ডে জড়িয়ে চর্চায় ছিলেন কিং খানের পুত্র আরিয়ান খান।
এবার নতুন করে খবরে এলেন সুহানা।
সামাজিক মাধ্যম থেকেই সুহানার জীবনের নানা কথা জানা যায়। তিনি নিজেই তার নানা বিষয় তুলে ধরেন সেখানে। সুহানা বর্তমানে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বসবাস করেন। এবার তার পোস্ট থেকে স্পষ্ট, প্রিয় শহর নিউ ইয়র্ক ছাড়ছেন তিনি।
একটি সাদা-কালো ছবি পোস্ট করে সুহানা। যেখানে দেখা যায়, আন্ডার-কনস্ট্রাকশন বাড়ির নীচ দিয়ে যাচ্ছে একটি ট্রাক। সেই ট্রাকের গায়ে লেখা, চিন্তা করবেন না। নিউ ইয়র্ক ছাড়ালেও আমি ‘নিউ ইয়র্কার’ই থাকব চিরকাল।
এতে সুহানার এক বন্ধু মন্তব্য করেছেন, ‘দারুণ কিছু করবে তুমি জীবনে। ’ অন্য এক বন্ধু লিখেছেন, ‘আমি এটা মানতে পারছি না, যে তুমি চলে যাচ্ছ। ’ আরেক বন্ধুর বক্তব্য, ‘শুভেচ্ছা তোম...
