৩য় দিনে আরো একটি জাতীয় রেকর্ড, নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো জাতীয় অ্যাথলেটিকস
বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে আজ শেষ হয়েছে তিন দিন ব্যাপী শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। ২২টি স্বর্ণ পদক নিয়ে তালিকার শীর্ষে নৌবাহিনী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীন বাংলাদেশের সূবর্ণজয়ন্তুী উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে আজ আরো একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মহিলাদের ৩,০০০ মিটার দৌঁড় ইভেন্টে ১০:২৫.৩০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছেন নৌবাহিনীর রিংকী বিশ্বাস। ২০২১সালে তিনিই ১০:৪৩.৩০সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন।
আজ পুরুষদের ২০০মিটার দৌঁড়ে স্বর্ণ জয় করেন নৌবাহিনী রাকিবুল ইসলাম। তিনি সময় নিয়েছেন ২১.৯০ সেকেন্ড। ৪ গুনিতক ১০০মিটারেও স্বর্ণ ও ১০০মিটার স্প্রিন্টে রৌপ্য পদক অর্জন করেছেন তিনি। দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ২০০মিটারেও স্বর্ণ পদক জয় করেছেন।
প্রতিযোগিতায় ৩ দিনে মোট ৪০টি পদক নিস্পত্...
