পদ্মা পার হওয়ার অপেক্ষায় শত শত ট্রাক
নাব্যতা সংকট ও ঘাট সমস্যার কারণে পদ্মা নদী পারের অপেক্ষায় ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে।
বুধবার সরেজমিনে দৌলতদিয়াঘাট ও রাজবাড়ী গোয়ালন্দ মোড় ঘুরে এসব আটকে থাকা ট্রাকের চিত্র দেখা যায়।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীমুখী আলাদীপুর ব্রিজ এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এসব ট্রাকের সারিকে আটকে থাকতে দেখা যায়। খোলা আকাশের নিচেই কাটছে তাদের নির্ঘুম রাত।
২৪ ঘণ্টা অপেক্ষা করেও ট্রাকচালকরা দেখা পাচ্ছেন না ফেরির। ফলে মানবেতর জীবনযাপন করছেন এ সব যানবাহনের চালক ও সহকারীরা।
অন্যদিকে, দৌলতদিয়াঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক নদী পারের জন্য অপেক্ষায় থাকলেও চাপ নেই যাত্রীবাহী দূরপাল্লার পরিবহণ ও ব্যক্তিগত ছোট গাড়ির। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি নদী পার করার কারণে ঘাটে ভোগান্তি পোহাতে হচ্ছেনা যাত্রীদের। ঘাট এলাকায় এসে কিছু সময় পরই ফের...
