পাপন না থাকায় সিরিজ জিতেও ট্রফি পায়নি পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা না ভুলতেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। অপরদিকে উড়তে থাকা পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে হোঁচট খেলেও বাংলাদেশের বিপক্ষে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে।
তবে সিরিজ জিতেও এখনও ট্রফি হাতে পায়নি বাবর আজমরা।
গত ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ জেতার পর আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বিসিবির। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন না থাকায় ট্রফি পাওয়া হলো না সফরকারীদের। যে কারণে রিতিমতো অবাক হয়েছে দলটি। ট্রফি না পাওয়ার হতাশা ভুলতে একত্রিত হয়ে সেলফি তোলেন তারা।
ট্রফি না পাওয়ার কারণ জানিয়ে বিসিবির এক মুখপাত্র জানান, জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ডের কর্মকর্তাদের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদেরও। কিন্তু সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা এবং ব...
