Monday, April 20

Tag: প্রশংসিত সজল-মাহা

প্রশংসিত সজল-মাহা

প্রশংসিত সজল-মাহা

বিনোদন
গত শুক্রবার চ্যানেল আইতে প্রচার হয়েছে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নায়মা আলম মাহা অভিনীত নাটক ‘বেলা অবেলা’। নাটকটি চ্যানেল আইতে প্রচারের পর এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন সজল-মাহা। নাটকটি একটি পারিবারিক গল্পের নাটক। এ প্রসঙ্গে সজল বলেন, নাটকটির গল্প নিঃসন্দেহে অনেক ভালো লেগেছিল বিধায় কাজটি করেছি। আমার বিপরীতে ছিল মাহা। সে খুব ভালো করছে। তার মধ্যে আরো ভালো অভিনয় করার সম্ভাবনা দেখতে পেয়েছি আমি। আমার মনে হয় মাহা যদি আরো ভালো গল্পে কাজ করার সুযোগ পায় তাহলে সে নিজেকে আরো প্রমাণ করতে পারবে। কারণ তার মধ্যে ভালো অভিনয় করার ক্ষুধাটা আছে। আমার বিশ্বাস আগামীতে সে আরো ভালো করবে।’ নায়মা আলম মাহা বলেন, সজল ভাইয়া খুব ভালো একজন অভিনেতা, আমার পছন্দের একজন মানুষ। তার সঙ্গে কাজ করতে গেলে তিনি সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। এ নাটকটিও করার ক্ষেত্রেও তিনি সহযোগি...