দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর
বলিউড ছেড়ে হলিউডে পা বাড়ালেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার হলিউডের ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সম্প্রতি যুক্তরাজ্যের এডিনবরা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন রাধিকা আপ্তে। সেখানেই উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল তাঁর নতুন হলিউড ছবি ‘লিবের্তে: আ কল টু স্পাই’–এর। ছবিতে বিশ্বযুদ্ধের ব্রিটিশ নারী গুপ্তচর নোরা বেকারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যুদ্ধে প্রথম নারী হিসেবে ওয়্যারলেস ব্যবহার করেছিলেন তিনি। প্যারাসুট বেঁধে ঝাঁপিয়ে পড়েছিলেন ফ্রান্সে। ছবির চিত্রনাট্য লিখেছেন সারাহ মেগান থমাস।
ছবির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সত্য ঘটনা নিয়ে। সে সময় নাজি যোদ্ধাদের কাজে ব্যাঘাত ঘটাতে সংগঠন তৈরি হয় ‘এসওই’ নামে। সেই দলের প্রধান ছিলেন একজন নারী। তিনি আবার দুজন নারীকে দলে নেন। তাঁদের একজন মুসলমান নারী নূর ইনাইয়াত খান, যাঁর চরিত্রে দেখা যাবে রাধিকাকে। সম্প্রতি ইনস্ট...
