‘সাকিব নিজে সরে না গেলে তাকে সরানো কঠিন’
দুদিন ধরে ক্রিকেটপাড়ায় আলোচনায় সাকিব আল হাসান। বিসিবি ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের পরের দিন তিন সংস্করণেই কেন্দ্রীয় চুক্তিতে রাখার ঘোষণা দেয়।
এ নিয়ে কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এমন সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান, ‘সাকিব অনেক বড় মাপের খেলোয়াড়। বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। তার কাছে সব সময় আমরা সেরাটা চাই। সেজন্যই চুক্তিতে তিন সংস্করণেই রাখা হয়েছে তাকে।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরেক নির্বাচক আবদুর রাজ্জাকও অভিন্ন সুরে বললেন, ‘সাকিব সেই মাপের খেলোয়াড়, যে নিজে কোনো সংস্করণ থেকে সরে না গেলে তাকে সরানো কঠিন।’
কিন্তু বাস্তবতা হলো, নিষেধাজ্ঞা থেকে ফেরার পর মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন সাকিব। এ সময়ে বাংলাদেশ খেলেছে সব মিলিয়ে নয়টি টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফর থেকে সাকিবের সরে যাওয়াটাকে প্রধান নির্বাচক যদিও মনে করেন দলের জন্য বিপর্যয়, রাজ্জাক বলেন, ‘সাকি...
