Friday, May 15

Tag: ইসি গঠন আইনের গেজেট প্রকাশ

ইসি গঠন আইনের গেজেট প্রকাশ

ইসি গঠন আইনের গেজেট প্রকাশ

জাতীয়, বাংলাদেশ
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সই করার পর আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ সুগম হয়। রোববার আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করা হয়। এরপরই আসবে সার্চ কমিটির ঘোষণা, সেটিও গেজেট আকারে প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার বহুল আলোচিত এ বিলটি জাতীয় সংসদে পাশ হয়। বঙ্গভবনের এক কর্মকর্তা শনিবার বলেন, নতুন আইন অনুযায়ী এখন পরবর্তী নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের (ইসি) নাম সুপারিশের জন্য সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রোববার সকালে গেজেট আকারে প্রকাশের একই দিন বিকালে আরেকটি গেজেট প্রকাশ হতে পারে, যেখানে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। আইন অনুযায়ী ছয় সদস্যের এ কমিটিতে একজন নারী সদস্য থাকছেন। যদিও সংসদের ভে...