Friday, August 7

Tag: উইকেট পেলেই যে কারণে স্যালুট দেন ইবাদত

উইকেট পেলেই যে কারণে স্যালুট দেন ইবাদত

উইকেট পেলেই যে কারণে স্যালুট দেন ইবাদত

খেলা
ইবাদত হোসেনের উইকেট উদযাপনের রহস্য বাংলাদেশ ক্রিকেটের অনেকেরই জানা। এবার তা জেনে গেল ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডে বাংলাদেশের ইতিহাস গড়া জয়ের নায়ক মাথা উঁচু করে বললেন, বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করতে পেরে গর্বের কথা। কিছুদিন আগেও বোলিংয়ের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল সম্ভবত ইবাদত হোসেন চৌধুরির উদযাপন। উইকেট নেওয়ার পর খানিকটা মার্চ করে তিনি ঠুকে দেন ‘স্যালুট।’ এমন উদযাপনের কারণ তার আরেকটি পরিচয়। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যই শুধু নয়, তিনি বাংলাদেশ বিমান বাহিনীরও সদস্য। ২০১২ সালে যোগ দেন বাহিনীতে। বিমান বাহিনীর হয়ে খেলতেন ভলিবল। তবে ভালোবাসা ছিল ক্রিকেটের প্রতি। আর ছিল জোরে বল করতে পারার সহজাত সামর্থ্য। ভলিবল খেলোয়াড় ইবাদত স্বপ্ন দেখতেন কোনোভাবে ক্রিকেটের ভুবনে বিচরণের। ২০১৪ সালে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটও খেলেন। ২০১৬ সালের পেসার হান্ট কার্যক্রমে অংশ ...