ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ২ চমক, বিস্মিত ক্রিকেটপ্রেমীরা
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বারের চ্যাম্পিয়ন তারা।
ব্রাভো, পোলার্ড, নারিনদের মতো বেশ কয়েকজন তারকা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে দুর্দান্ত খেলে থাকেন।
তাই সবারই বাড়তি আগ্রহ ছিল, তারকাসমৃদ্ধ দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ দলটি কেমন হয়!
বুধবার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
যেখানে জায়গা হয়নি টি-টোয়েন্টির তিন বিশেষজ্ঞ খেলোয়াড় আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ফ্যাবিয়েন অ্যালেন। ফিরেছেন বাঁ-হাতি ওপেনার এভিন লুইস। ৩০ বছর বয়সি লুইস শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন গত বছর টি ২০ বিশ্বকাপে। টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৫.৫১ স্ট্রাইক রেট তার। সেঞ্চুরি দুটি।
বিশ্বকাপে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। রোভম্যান পাওয়েল সহঅধিনায়ক।
১৫ সদস্যের...
