Sunday, May 10

Tag: কুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

কুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

কুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

পড়ালেখা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজানসহ চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ৪৪ জন ছাত্রের বিষয়ে করণীয় নির্ধারণে বুধবার ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আজীবন বহিস্কার হওয়া অন্যরা হলেন, আবু হাসান আব্দুল কাইয়ুম, মো. কামরুজ্জামান রাজ্জাক, রিয়াজ খান নিলয়। জানা যায়, কুয়েট শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪৪ শিক্ষার্থী শোকজের জবাব এবং ৪৪ পৃষ্ঠার তদন্ত কমিটির রিপোর্ট সভায় প্রদান করা হয়। কমিটির সভাপতি ও কুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার কর্মকর্তা মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার এ...