‘তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়’
প্রচন্ড ব্যথা নিয়ে ডারবান টেস্টে খেলা তাসকিন আহমেদের দেশের প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম কারিগর তাসকিন। ডানহাতি পেসারের আগুন ঝরা বোলিং নৈপুণ্যে সিরিজের ‘অঘোষিত ফাইনাল’ তথা তৃতীয় ওয়ানডে জিতে (২-১) আফ্রিকায় সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে ডারবান টেস্ট পেইন কিলার খেয়ে, কাঁধে স্কচটেপ পেঁচিয়ে বোলিং করে তাসকিন শিকার করেন ২ উইকেট।
তাসকিনের প্রশংসা করে ডোনাল্ড বলেন, তাসকিন যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ানডে সিরিজে তাকে দেখে আমি খুব খুশি ছিলাম। যেভাবে সে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছে! প্রথম টেস্টে কাঁধে একটু ব্যথা শুরু হয়। সময়ের সাথে সাথে ব্যথা তীব্র হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে টেপ পেঁচিয়ে বোলিং করেছে। এই অবস্থায়ও সে দেশের জন্য কিছু করতে প্রস্...
