প্রচ্ছদ সারাদেশ আটা বিক্রির হিসাব নেই, জরিমানা গুনতে হলো ৬০ হাজার টাকা
বগুড়ায় আটা বিক্রির হিসাব দিতে না পারা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় মেসার্স দীপক ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মিলন কুমার পোদ্দারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে শহরের কালিতলা বাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন।
বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে বগুড়া শহরের কালিতলা বাজারের অভিযান চালানো হয়। মেসার্স দীপক ব্রাদার্সের মালিক মিলন কুমার পোদ্দার বগুড়ার সীমা ফ্লাওয়ার মিল থেকে গত ২৬ এপ্রিল ২০০ বস্তা ও ৯ মে আরও ২০০ বস্তা আটা ক্রয় করেন। আইন অনুসারে ক্রয় করা ২০০ বস্তা আটা বিক্রির রশিদ ও ৪০০ বস্তা আটা বিক্রির যথাযথ হিসাব দিতে পারেননি।
এছাড়াও ২০১৬ সালের পর তার কৃষি বিপণন ও ট্রেড লাইসেন্স নবায়ন করেননি। তাই কৃষি বিপ...
