বৃদ্ধ মাকে পিটিয়ে হাসপাতালে রেখে পালিয়েছে ছেলে-পুত্রবধূ
সামর্থ্যবান বিবি (৬৫) তার ছেলের নামে জমি লিখে দেওয়ার পরও ছেলে ও পুত্রবধূর অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি। মাসে ভরণপোষণের জন্য আড়াই হাজার টাকা চাওয়ায় মারধর করার পর ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় সদর হাসপাতালের বারান্দায় ফেলে পালিয়ে যান তারা।
সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামে মঙ্গলবার ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার এ অমানবিক ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সামর্থ্যবান বিবি মৃত মোতালেব তালুকদারের স্ত্রী। বিষয়টি অমানবিক উল্লেখ করে পুলিশ সুপার বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার হাসপাতালে গেলে জানা যায়, যে বয়সে সন্তান আর নাতি-নাতনিদের সঙ্গে সুখে সময় কাটানোর কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৫ বছর বয়সি সামর্থ্যবান বিবি। তিনি তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ছেলেকে নতুন ঘর তুলে দিয়েছেন। এ ছাড়া ১৪ শতাংশ জমিও লি...
