Wednesday, August 5

Tag: মালদ্বীপের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

খেলা
সরাসরি সেটে মালদ্বীপকে তাদের মাঠে হারিয়ে প্রীতি ম্যাচের সিরিজ জিতে নিল লাল-সবুজ জার্সিধারীরা। মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচে ৩-০ সেটে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে দল। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত সার্ভ, অ্যাটাক সবখানেই আধিপত্য করল বাংলাদেশ জাতীয় ভলিবল দল। প্রথম ম্যাচে ৩-১ সেটে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জিতে সিরিজে সমতায় ফিরেছিল। বাঁচিয়ে রেখেছিল সিরিজ জয়ের আশা। সিরিজ নির্ধারণী ম্যাচে দাপুটে পারফরম্যান্সে প্রথম সেট ২৫-১৮ পয়েন্টে জিতে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয় সেটে শুরুতে লড়াই কিছুটা জমেছিল। এক পর্যায়ে বাংলাদেশ ২৪-১৮ ব্যবধানে এগিয়ে যায়। এরপর মালদ্বীপ ঘুরে দাঁড়িয়ে ২৪-২১ করলেও আটকাতে পারেনি আল জাবির, হরষিত বিশ্বাসদের। ২৫-২১ পয়েন্টে জিতে ২-০ সেটে এগিয়ে যায় সফরকারীরা। ...