মেহমানদারি ঈমান থাকার আলামত
ইসলামে মেহমানদারির গুরুত্ব অপরিসীম। এটি নবীদের সুন্নত এবং সর্বোত্তম চরিত্রের বহিঃপ্রকাশও। পবিত্র কোরআনের একাধিক স্থানে ইবরাহিম (আ.)-এর মেহমানদারির ঘটনা অত্যন্ত চমৎকার ভঙ্গিতে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমার কাছে কি ইবরাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন তারা তার কাছে এলো এবং বলল, ‘সালাম’, জবাবে সেও বলল, ‘সালাম’, এরা তো অপরিচিত লোক।
অতঃপর সে দ্রুত চুপিসারে নিজ পরিবারবর্গের কাছে গেল এবং একটি মোটা-তাজা গো-বাছুর (ভাজা) নিয়ে এলো। অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল, ‘তোমরা কি খাবে না?’ (সুরা : জারিয়াত, আয়াত : ২৪-২৭)
অনুরূপ লুত (আ.)-এর মেহমানদের নিয়ে অস্থিরতা ও ব্যাকুলতার চিত্রটি পবিত্র কোরআনে এভাবে তুলে ধরেছে, ‘তিনি বলেন : তাঁরা আমার মেহমান, তাদের (ব্যাপারে) তোমরা আমাকে অপমাণিত করো না। ’ (সুরা : হিজর, আয়াত : ৬৮)
আমাদের প্রিয়নবী (...
