Saturday, May 30

Tag: রাবিতে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা

রাবিতে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা

রাবিতে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা

বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৭ বাতিল করে নতুন নীতিমালা-২০২২ অনুমোদিত হয়েছে। এতে শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল ন্যূনতম ৩.৫০ এবং মেধাক্রমে ১-৭ এর মধ্যে থাকতে হবে। বুধবার রাতে রাবি ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসারে শিক্ষক পদে আবেদনের জন্য একজন প্রার্থীর অনার্স ও মাস্টার্স ফল ন্যূনতম সিজিপিএ-৩.৫০ এবং মেধাক্রমে ১ থেকে ৭ এর মধ্যে থাকতে হবে। তাছাড়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যদি কোনো প্রার্থীর অনার্স ও মাস্টার্সের ফল ৩.৫০ না থাকে, সেক্ষেত্রে তা শিথিলযোগ্য হবে। তবে সেটা ইউজিসি প্...