সাকিবের ভাগ্যে আজ কী ঘটবে?
সাকিব আল হাসান আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। সম্প্রতি বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে এসেছেন আলোচনায়। যেই মুহূর্তে তার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার কথা, সেই মুহূর্তে তিনি বিসিবিকে না জানিয়ে বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে শাস্তির শঙ্কায় আছেন। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় চলছে মিটিং।
সেখানে পাপন-সাকিব ছাড়াও নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর উপস্থিত থাকার কথা।
কোনো ক্রিকেটার বিজ্ঞাপনী চুক্তি করলে বিসিবির থেকে অনুমতি নিতে হয়। এরপর চুক্তির কাগজপত্র জমা দিতে হয়। সাকিব এর কোনোটাই করেননি। কারণ তিনি জানতেন, বেটিং সাইটের সঙ্গে চুক্তিতে বিসিবি অনুমতি দেবে না। তিনি জেনেশুনেই এই পথে পা বাড়ান। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি কঠোর বক্তব্য দেওয়ায় তিনি চুক্তি বাতিল করেন। কিন্তু এর আগেই বেটিং ওয়েবসাইটটির উদ্দেশ্য সফল হয়, মানে তারা বিপুল প্রচার পেয়ে য...
