আজও থেমে থেমে বৃষ্টি, সড়কে চরম ভোগান্তি
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আজও রাজধানীসহ সারা দেশে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। ভোররাত থেকেই ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীরা বিপাকে পড়ছেন। বৃষ্টির কারণে যানবাহন সংকটে পড়ছেন অনেকেই। ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
এই বৃষ্টি প্রচণ্ড গরমে শান্তি এনে দিলেও স্বস্তিতে নেই নগরবাসী। এতে সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকার মিরপুর, বাড্ডা, হাতিরঝিল, মতিঝিল, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষেরা। বাসা থেকে যারা ছাতা নিয়ে বেরিয়েছেন তারা কিছুটা রক্ষা পেলেও অনেককে কাকভেজা হয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
ঢাকার সড়কগুলোতে বুধবার সকালে যানবাহনের সংখ্যা কম ছিল। যে কারণে গাড়িতে চড়তে দুর্ভোগের শেষ ছিল না।
আবার সড়কে পর্যাপ্ত রিকশা না থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বাস বা অটোরিকশার অপেক্ষায় রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করেন তারা। ...
