Monday, April 20

Tag: অপূর্ব-সাবিলার ‘ডিগবাজি’

অপূর্ব-সাবিলার ‘ডিগবাজি’

অপূর্ব-সাবিলার ‘ডিগবাজি’

বিনোদন
নিতুকে বিয়ে দিতে চাইছে তার পরিবার। কিন্তু সে বিয়ে করতে প্রস্তুত নয়। কারণ সে ওয়ার্ল্ড ট্র্যাভেলার হবে, বিয়ে করে রান্নাঘরে খুন্তি-কড়াই নিয়ে ঠুকঠাক করার ইচ্ছে তার নেই। এমন এক ব্যতিক্রমী নারী চরিত্র নিয়ে নির্মাণ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ডিগবাজি’। সিএমভির ব্যানারে এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটিতে নিতু চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তার বিপরীতে আবীর চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, একপর্যায়ে আবীরের সঙ্গে বিয়ে ঠিক হয় নিতুর। মজার তথ্য হলো, আবীর নিজেও এখনই বিয়ে করার পক্ষে নন। বাবা-মায়ের চাপেই তিনি পাত্রী নিতুকে দেখতে যান। নির্মাতা আরও বলেন, অবশেষে দুই পরিবারই তাদের বিয়ে দিতে সম্মত। বিপাকে পড়ে যায় বিয়ে করতে না চাওয়া নিতু ও আবীর। শুরু হয় বিয়ে ভাঙার পরিকল্পনা। একটা সময় নিতু তার পরিবারের কাছে প্রমাণ করে- আবীরের চরিত্র ভালো নয়। ...