আফগানিস্তান দলের দুর্দান্ত হয়ে ওঠার কারণ জানালেন লিটন দাস
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ খেলা হয়নি লিটন দাসের। তবে নিয়মিত অনুশীলনে দ্রুতই সেরে উঠছেন লিটন, নিজেকে তৈরি করছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। ইতোমধ্যে নেটে ব্যাট প্র্যাকটিসও করেছেন।
পাশাপাশি এশিয়া কাপে দলের ভরাডুবি ও আফগানিস্তান দলের দুর্দান্ত পারফরম্যান্স সবই দেখেছেন লিটন টিভিসেটের সামনে বসে।
দেখেছেন রশিদ-মুজিবদের ঘূর্ণিজাদুতে ধরাশায়ী হতে সতীর্থদের। যে ম্যাচে ৭ উইকেটে জিতে যায় আফগানিস্তান। এর আগে শ্রীলংকাকেও একইভাবে ধরাশায়ী করে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেন আফগানরা।
ক্রিকেটে আফগানিস্তানের এমন দুর্দান্ত হয়ে ওঠার কারণ কি?
লিটন দাস মনে করেন, দেশটির ক্রিকেটাররা বিদেশে ফ্রাঞ্চাইজি লিগ বেশি খেলেন। এটিই তাদের দুর্দান্ত হয়ে ওঠার মূল কারণ।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এ ওপেনার বলেন, ‘আফগানিস্তানের প্রতিটি খেলোয়াড় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ...
