Wednesday, June 3

Tag: ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত

আন্তর্জাতিক
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত ছয় হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মস্কো। বুধবার প্রথমবারের মতো ইউক্রেন সংঘাতে সেনাদের প্রাণহানির ব্যাপারে এ তথ্য প্রকাশ করেছে রাশিয়া। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানে সহায়তায় রাশিয়া রিজার্ভে থাকা আরও তিন লাখ সেনাকে মোতায়েন করবে। এ সময় তিনি বলেন, সংঘাত শুরুর সময় থেকে এখন পর্যন্ত রাশিয়ার পাঁচ হাজার ৯৩৭ সেনা নিহত হয়েছেন। এদিকে বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ার করে দিয়ে বলেন, পশ্চিমা বিশ্ব যদি ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ অব্যাহত রাখে তা হলে বিপুল অস্ত্রভাণ্ডারের পুরো শক্তি ব্যবহার করে রাশিয়া প্রতিক্রিয়া দেখাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রিজার্ভ সেনাদের ফের সামরি...