ছয় শিক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা মালয়েশিয়া
মালয়েশিয়ার ছয় শিক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা জাতি। হার্ভার্ড আন্ডারগ্র্যাড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। এতেই দেশটির রাজা-রানী, প্রধানমন্ত্রীসহ দেশের সাধারন জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল এ ছয় শিক্ষার্থী তাদের অভিনন্দনে ভাসছেন। মালয়েশিয়ার সুপার সিক্্র বলেও তাদের সম্মোধন করা হচ্ছে।
মালয়েশিয়ার এ ছয়জন ছাত্র হলেন, চুই জে কিন, হারমান লিওং জিন ইয়াং, ইশান্ত শাহ, কারিশমা মাইকেলা ওং, লি ই জেন, অ্যালিসা ইয়াপ জিন ই। ২০২৬ সালের ক্লাসের ছয় মালয়েশিয়ান ছাত্রকে হার্ভার্ডে তাদের পড়াশোনা আরও এগিয়ে নিতে গৃহীত হওয়ায়। ইয়াং দি-পার্টুয়ান আগাং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পারমাইসুরি আগোং তুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মায়মুনাহ ইস্কান্দারিয়া খুবই আনন্দিত ।
৬ এপ্রিল ইস্তানা নেগারা ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে, রাজা ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন তারা সমস্ত মালয়ে...
