স্ত্রীর সঙ্গে শয্যাযাপনের শিষ্টাচার
স্ত্রীর সঙ্গে শয্যাযাপন যাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ। কিন্তু মুসলমানরা এ ক্ষেত্রেও ইসলামের বিধি-নিষেধের আওতাধীন। স্ত্রী হলেন ‘পার্টনার অব লাইফ’। এক ছাদের নিচে আমৃত্যু থাকার স্বপ্ন নিয়ে মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
সুতরাং বৈবাহিক জীবনের সব কাজ হতে হবে আন্তরিকতা, সতর্কতা, হৃদ্যতা ও মমতা জড়ানো। তাই ইসলামের নির্দেশনা হলো—‘...স্ত্রীদের সঙ্গে সত্ভাবে জীবন যাপন করবে...। ’ (সুরা : নিসা, আয়াত : ১৯)
এখানে স্ত্রীর সঙ্গে শয্যাযাপনের ইসলামী শিষ্টাচার নিয়ে আলোচনা করা হলো—
সহবাসকালে দোয়া পাঠ করা : সহবাসের সময় রাসুল (সা.) নিম্নোক্ত দোয়া পাঠ করতে বলেছেন, উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা।
অর্থ : আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদের শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদের শয়তানের প্রভাব থেকে বা...
