Saturday, April 18

ভৈরব সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজের ছাত্রলীগ থেকে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক ||

কিশোরগঞ্জের ভৈরব সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাবিহা মাহাবুব প্রভার উদ্যোগে অসহায় দুস্থ ২০০ পরিবারের মাঝে প্রতি পেকেটে ৩ কেজি চাল, ২ কেজি ময়দা,আদা কেজি ডাল,২ কেজি আলু, ১টি সাবান বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য। দরিদ্র, ঘর ছাড়া মানুষ যারা শারীরিক অক্ষম খুঁজে খুঁজে আপু সবার মাঝে বিতরণ করছে। জয় হউক তার মানবতার।রাত দিন অক্লান্তভাবে অসহায় মানুষেদের জন্য কাজ করে যাচ্ছেন। বরাবরই তিনি সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছন। নানা প্রতিকূলতায় ও সমাজের দৃষ্টান্তমূলক ভাবে কাজ করে যাচ্ছেন অসহায় মানুষের পাশে। সহযোগিতায় ছিলেন কমিটির সাথে যারা ছিল তাদের নাম হচ্ছে নাহিদ সুলতানা, সাংগঠনিক সম্পাদক। আরও ছিলেন কমিটির , আরুহী, সহ সম্পাদক, নিবার্হী সদস্য অনামিকা হাসান, স্বর্ণা মুদক রাণী প্রমুখ।

Leave a Reply